Monday, May 11, 2026

ক্রিকেটারদের উদ্দেশ্যে পেপটকেও গম্ভীরের মুখে বিরাট, রোহিতদের নাম

Date:

Share post:

হাতে রয়েছে আর এক সপ্তাহ। এরপরই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নামবে ভারত। সেই ম্যাচে নামার আগে ভারতীয় দলের(Indian Criket Team) উদ্দেশ্যে প্রথম পেপটক গৌতম গম্ভীরের(Gautam Gambhir)। কিন্তু সেখানেও গৌতম গম্ভীরের মুখে উঠে এল বিরাট কোহলি, রোহিত শর্মার কথা। ইংল্যান্ড সিরিজে তো তারা নেই। একেবারে নতুন দল নিয়েই মাঠে নামতে চলেছে ভারত। কিন্তু সেখানে হঠাৎ করেই গম্ভীরের মুখে বিরাট(Virat Kohli), রোহিতদের(Rohit Sharma) প্রসঙ্গ কেন। এই নিয়েই কিন্তু চর্চা তুঙ্গে।

তরুণ ব্রিগেডকে উজ্জীবিত করতে হেডিংলীতে প্রস্তুতি শুরুর প্রথম দিনই গম্ভীরের(Gautam Gambhir) পেপটক। সেখানে গম্ভীরের মুখে সাফ কথা। বিরাট, রোহিতের মতো অভিজ্ঞরা না থাকা নিয়ে যেমন ভাবতে হবে তাদের। তেমনই ভাবতে হবে এই চ্যালেঞ্জে কেমনভাবে সাফল্য পাবে তারা। সেই নিয়েই নানান হিসাব নিকাশ চলছে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছে সকলে।

গৌতম গম্ভীর ক্রিকেটারদের উদ্দেশ্যে বলেছেন, “এই সফরের দিকে আমরা দুরকমভাবে তাকাতে পারি। প্রথমত হল এই সিরিজে রোহিত, বিরাট এবং অশ্বিনের মতো অভিজ্ঞ তিন ক্রিকেটাররা নেই। সেইসঙ্গে এই সিরিজটাই আমাদের আবার নতুন করে প্রমাণ করে দেখানোর একটা সুযোগ। এই দলটার দিকে তাকালে তাদের মধ্যে সাফল্যের তাগিদ, খিদেটা ভালোভাবেই অনুভব করতে পারি”।

সেইসঙ্গে এই দলে ভারতীয়-এ দল থেকে সুযোগ পাওয়া দুই ক্রিকেটারকে নিয়েও বেশ উচ্ছ্বসিত গৌতম গম্ভীর। সাই সুদর্শনকে যেমন স্বাগত জানিয়েছেন তিনি তেমনই করুন নায়ারকে নিয়েও বেশ আশাবাদী ভারতীয় দলের প্রধান কোচ। তাঁর মতে করুন নায়ার যেভাবে প্রত্যাবর্তন করেছেন সেটাও খুব একটা সহজ নয়। তাঁর থেকেও ভালো পারফরম্যান্সের প্রত্যাশায় রয়েছেন গম্ভীর।

Related articles

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...