Wednesday, June 24, 2026

বেহাল রাস্তার ছবি পাঠালেই ৪৮ ঘণ্টার মধ্যে মেরামতি, ঘোষণা পূর্তমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যে বেহাল রাস্তা সংস্কারে কড়া পদক্ষেপের বার্তা দিলেন পূর্তমন্ত্রী পুলক রায়। বৃহস্পতিবার বিধানসভায় পূর্ত দফতরের স্থায়ী কমিটির রিপোর্ট নিয়ে আলোচনার পর মন্ত্রী ঘোষণা করেন— বেহাল রাস্তায় ছবি সহ অভিযোগ পেলেই ৪৮ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় মেরামতির কাজ সম্পন্ন করা হবে।

মন্ত্রী জানান, পূর্ত দফতরের আওতায় থাকা যে কোনও রাস্তার গর্ত বা ক্ষতিগ্রস্ত অংশের ছবি হোয়াটসঅ্যাপ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। ৯০৮৮৮২২১১১ এই নম্বরে ছবি পাঠিয়ে সরাসরি অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। তাঁর কথায়, “সরকার রাস্তাঘাট নিয়ে সর্বদা সজাগ। গাফিলতির কোনও জায়গা নেই।”

গত ১৪ বছরে পূর্ত দফতরের কাজের পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী বলেন, ৩৩ হাজারের বেশি রাস্তা এবং ৩০৫টি সেতু নির্মিত হয়েছে। এছাড়া ৬টি রেল ওভারব্রিজ এবং ৬০০-র বেশি সেতু পুনর্নির্মাণ করা হয়েছে। সব মিলিয়ে এই প্রকল্পগুলিতে ব্যয় হয়েছে ৪৮ হাজার ৫৫০ কোটি টাকা। এছাড়া সেতু দুর্ঘটনা রুখতে সরকার সর্বদা সতর্ক বলেই জানান মন্ত্রী। তাঁর দাবি, “পূর্ত দপ্তরের অধীনে থাকা প্রতিটি সেতুর বছরে চারবার করে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।” অতীতে বিভিন্ন সেতু দুর্ঘটনার প্রেক্ষিতে এই পদক্ষেপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসন।

সড়ক উন্নয়নে কেন্দ্রের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন পূর্তমন্ত্রী। তিনি বলেন, “সড়ক উন্নয়ন তহবিল থেকে রাজ্যের প্রাপ্য ১২.৫ শতাংশ অর্থ এখনও মেলেনি। পাশাপাশি, মাঝেরহাটের জয়হিন্দ সেতু এবং নতুন টালা ব্রিজ নির্মাণে রেলের ৫০ শতাংশ অনুদান পাওয়ার কথা থাকলেও, আজও তা রাজ্যের হাতে আসেনি।

মন্ত্রী পুলক রায় স্পষ্ট জানান, রাস্তাঘাটের অবনতি ঠেকাতে এবার জনগণের সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। সরাসরি ছবি পাঠিয়ে মানুষ জানালেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তাঁর কথায়, “রাস্তা ও সেতু— এই দুই পরিকাঠামো উন্নয়নেই সরকার প্রতিশ্রুতিবদ্ধ।” বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ বাস্তবায়িত হলে গ্রামীণ ও শহরতলির দুর্দশাগ্রস্ত রাস্তাগুলির দ্রুত সংস্কার সম্ভব হবে। তবে তার জন্য দরকার প্রশাসনিক সদিচ্ছা ও নিরবচ্ছিন্ন নজরদারি।

আরও পড়ুন – ২০২৯ থেকে লোকসভা-বিধানসভা নির্বাচনে ৩৩% মহিলা আসন সংরক্ষণ আইন কার্যকরের সিদ্ধান্ত কেন্দ্রের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...