Tuesday, March 31, 2026

ভারতের বড় বিমান দুর্ঘটনা: মৃত্যু ও কারণ

Date:

Share post:

ভারতে বিমান দুর্ঘটনা নতুন নয়। বেশ কিছু দুর্ঘটনায় শতাধিক মৃত্যুও হয়েছে। বিমান চালকের (pilot) ভুলের পাশাপাশি খারাপ আবহাওয়াও দুর্ঘটনাগুলির (plane crash) জন্য দায়ী।

১২ জুন, ২০২৫ আহমেদাবাদ – এখনও পর্যন্ত গোটা বিশ্বকে নাড়িয়ে দেওয়ার মতো দুর্ঘটনা। বিমানের ২৪২ যাত্রীর পাশাপাশি মৃত আহমেদাবাদ শহরের বাসিন্দারাও যাঁদের উপর ভেঙে পড়ে বিমান। দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত শুরু হয়েছে।

৭ অগাস্ট, ২০২০ কোঝিকোড়ে – প্রবল বৃষ্টিতে অবতরণের সময় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট রানওয়ে (runway) থেকে পিছলে পড়ে যায়। ১৯০ যাত্রীর মধ্যে ২১ যাত্রী ও কর্মীর মৃত্যু হয়।

২২ মে, ২০১০ ম্যাঙ্গালোর – এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিমানটি রানওয়ে ছেড়ে বেশি চলে যাওয়ায় খাদে গিয়ে পড়ে। মৃত্যু ১৫৮ যাত্রীর।

১৭ জুলাই, ২০২০ পাটনা – অ্যালায়েন্স এয়ার ফ্লাইট বিহারের পাটনায় অবতরণের সময় ঘন বসতি এলাকায় ভেঙে পড়ে। পথচারী ৫ জনসহ মোট ৬০ জনের মৃত্যু হয়।

১২ নভেম্বর, ১৯৯৬ চারকি দাদরি – ভারতের সবথেকে বড় বিমান দুর্ঘটনা হরিয়ানার চরকি দাদরির দুর্ঘটনা। সৌদি ফ্লাইট ৭৬৩ ও কাজাখস্তান এয়ারলাইন্স ১৯০৭ সংঘর্ষে জড়ায়। কাজাখস্তানের বিমানটি নির্দিষ্ট উচ্চতার থেকে কম ওড়ায় দুর্ঘটনা ঘটে। ৩৪৯ জনের মৃত্যু হয় দুই বিমান মিলিয়ে।

১৪ ফেব্রুয়ারি, ১৯৯০ বেঙ্গালুরু – ইন্ডিয়ার এয়ারলাইন্সের এয়ারবাস এ ৩২০ বিমান দুর্ঘটনা। চালকের (pilot) ভুলে কম উচ্চতায় ওড়ায় গলফ কোর্সে ভেঙে যায়। ১৪৬ যাত্রীর মধ্যে ৯২ জনের মৃত্যু হয়।

Related articles

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...