Tuesday, April 7, 2026

আহমেদাবাদের বিমান দুর্ঘটনায় উদ্ধার একটি ব্ল্যাকবক্স, অক্ষত রয়েছে ডেটা : সূত্র

Date:

Share post:

এয়ার ইন্ডিয়ার (Air India Flight) অভিশপ্ত বিমানের পিছনের দিক থেকে উদ্ধার হল ব্ল্যাকবক্স (Black Box)। অসমর্থিত সূত্রের খবর অনুযায়ী, শুক্রবার সকালে দুটি ব্ল্যাকবক্সের মধ্যে একটি হদিশ মিলেছে। ভেঙে পড়া ড্রিমলাইনারের মেটালিক বক্স থেকে ককপিট ভয়েস রেকর্ডার উদ্ধার করার চেষ্টা চলছে। ডেটা অক্ষত আছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার লন্ডনগামী এআই-১৭১ বিমান উড়ানের কয়েক মুহূর্তের মধ্যেই মুখ থুবড়ে পড়ে। ফ্লাইটে থাকা ২৪২ জনের মধ্যে মাত্র একজন রক্ষা পেয়েছেন। ভারতের বুকে এত বড় বোয়িং বিপর্যয়ের কারণ নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ডবল ইঞ্জিনের গাফিলতি, নাকি ফ্লাইটের সামনে উড়ে এসেছিল পাখির দল – নানা জল্পনার মাঝে এবার জানা গিয়েছে, বিমানের পিছনের দিকের ব্ল্যাক বক্সটির হদিশ পাওয়া গিয়েছে। সেটা খতিয়ে দেখা হবে। ইতিমধ্যেই ডিজিসিআইয়ের (DGCI) ডিরেক্টর জেনারেলের কাছে ওই ব্ল্যাক বক্সটি পাঠিয়ে দেওয়া হয়েছে। সামনের দিকের ব্ল্যাক বক্সের হদিশ মেলেনি। দুর্ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি চলছে। বিশেষজ্ঞরা মনে করছেন যেহেতু অক্ষত অবস্থায় একটি ব্ল্যাকবক্স উদ্ধার হয়েছে ফলে ফ্লাইট ডেটা রেকর্ড থেকে অক্ষাংশ-দ্রাঘিমাংশের হিসেব, দুর্ঘটনার প্রাক মুহূর্তে ককপিটের ভিতরে কী ঘটেছিল তা নিয়ে একটা স্পষ্ট ধারণা মিলতে পারে।

 

Related articles

সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে মহাকুম্ভের আইআইটি বাবা

মহাকুম্ভে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Mahakumbh viral) হয়েছিলেন আইআইটি বাবা। এবার সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে পা বাড়ালেন তিনি। সোমবার...

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...