Sunday, May 17, 2026

জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ উদ্বোধন ১২ জুলাই! কী জানালেন মলয়, অমীমাংসিত মামলা দ্রুত নিষ্পত্তিতে তৎপর রাজ্য

Date:

Share post:

কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের উদ্বোধন ১২ জুলাই হতে পারে। শুক্রবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানান রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak)। আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলালের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ওই দিন সার্কিট বেঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলেও জানান তিনি।

পাহাড়পুরে জাতীয় সড়কের ধারে ৫৩ একর জমির উপর নির্মিত এই সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামোয় রয়েছে ১৩টি কোর্ট রুম, বিচারপতিদের আবাসন, থানা এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা। স্থায়ী কাঠামোয় কাজ শুরু হলে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার মামলাগুলি এই বেঞ্চেই পরিচালিত হবে।

রাজ্যের বিভিন্ন আদালতে বর্তমানে মোট  ৬ লক্ষ ৯৫ হাজার মামলা অমীমাংসিত  রয়েছে। আইনমন্ত্রী (Malay Ghatak) জানান, এর মধ্যে শুধুমাত্র কলকাতা হাই কোর্টেই অমীমাংসিত মামলার সংখ্যা ৭৩ হাজার ১৬৪টি।

মন্ত্রী জানান, মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তবু মামলা বেড়ে যাওয়া এবং বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রিতাই এখন প্রধান চ্যালেঞ্জ।
আরও খবরগিয়েছিলেন ডাক্তারদের খাবার পৌঁছতে, হস্টেলের রাধুঁনি রবি এখনও খুঁজছেন মা-মেয়েকে

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...