Friday, June 26, 2026

টেল আভিভে আছড়ে পড়ল মিসাইল! ইজরায়েলে প্রত্যাঘাত শুরু ইরানের

Date:

Share post:

২৪ ঘন্টাও কাটতে পারল না। পারমাণবিক গবেষণাগারে হামলা চালানোর বদলা নেওয়া শুরু করে দিল ইরান (Iran)। শুক্রবার রাতেই ইজরায়েলের (Israel) রাজধানী টেল আভিভে একের পর এক আছড়ে পড়ল ইরানীয় মিসাইল। যদিও পাল্টা ইজরায়েল নাগরিকদের আশ্বস্ত করে জানালো, খুব বেশি দূরে পালাতে হবে না।

পারমাণবিক বোমা তৈরি করছে ইরান, অভিযোগ তুলে ইরানের পরমাণু গবেষণাগারে যে হামলা চালিয়েছিল ইজরায়েল তা যে মধ্য এশিয়ায় নতুন করে যুদ্ধের পরিস্থিতি তৈরি করছে, তা স্পষ্ট করে দিয়েছিল ইরান। ঘোষণা করা হয়েছিল – যুদ্ধ অনিবার্য বলেই। শুক্রবার রাত হতেই তা স্পষ্ট করে দিল ইরান। ইরানের সেনাবাহিনীর আধিকারিকদের দাবি বিরোধী শক্তির উপর প্রহার জারি থাকবে। বিরোধী শক্তি সামনে অন্ধকার রাত শুধু দেখতে পাবে।

শত্রুপক্ষের মিসাইল হামলায় ইজরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম (ADS) আয়রন ডোম এতদিন পৃথিবীতে যথেষ্ট সুনাম কুড়িয়েছে। তবে ইরানের (Iran) বিরাট ও শক্তিশালী মিসাইলের সঙ্গে পাল্লা দিতে পারেনি ইজরায়েলের (Israel) এয়ার ডিফেন্স সিস্টেম (ADS)। যার ফলে বসতি এলাকায় ইরানের মিসাইল পড়ায় ৭ জন আহত হয়েছে বলে জানায় টেল আভিভ (Tel Aviv) শহর কর্তৃপক্ষ।

ইসরাইলের পক্ষ থেকে নাগরিকদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়। যদিও জানানো হয় তাদের এই আত্মগোপন বেশি সময়ের নয়। এমনকি জনবসতি এলাকায় মিসাইল হামলা চালানোর ফল ভুগতে হবে ইরানকে, আরো একবার হুমকি নেতানিয়াহু (Benjamin Netanyahu) সরকারের।

অন্যদিকে ইজরায়েল-ইরান সংঘর্ষের প্রথম থেকেই গুরুত্ব পেয়েছে আমেরিকা। ইজরায়েল হামলা চালাতেই ট্রাম্প দাবি করেন পারমাণবিক গবেষণাকারে হামলা চালাতে ইজরায়েলকে তিনি বারণ করেছিলেন। সেই সঙ্গে দাবি করেছেন, ইরানকে অনেকদিন আগেই তিনি থামতে বলেছিলেন। তার ফল এবার ইরানকে ভুগতে হবে। কার্যত স্পষ্ট ছিল আমেরিকা রয়েছে ইজরায়েলের পাশেই। ইরানের হামলা শুরু হতে তা আরও একবার স্পষ্ট করে দিল আমেরিকা। ইজরেলীয় এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে পাল্লা দিয়ে কাজ চালালো মার্কিন সামরিক বাহিনী।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...