Thursday, June 25, 2026

বিধানসভায় চাকরিহারা শিক্ষকরা: আশ্বাস স্পিকারের

Date:

Share post:

সুপ্রিম কোর্টের রায়ে যে চাকরি হারিয়েছেন এসএসসি শিক্ষকরা (SSC teachers), তা ফিরে পেতে রাজ্যের সরকার সব রকমভাবে সুপ্রিম নির্দেশকে মেনেই পাশে দাঁড়িয়েছে শিক্ষকদের। তবে নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হতেই বেঁকে বসেছেন চাকরিহারারা। শীর্ষ আদালতের নির্দেশ না মেনে পরীক্ষা না দিয়ে চাকরি বহাল রাখার চেষ্টায় দ্বারস্থ হচ্ছেন সব ধরনের শীর্ষ স্থানের মানুষের। এবার তাঁরা দ্বারস্থ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee)। শুক্রবার বিধানসভায় পৌঁছন ‘যোগ্য চাকরিপ্রার্থীদের অধিকার মঞ্চ’-এর প্রতিনিধি দল। ছিলেন সঙ্গীতা সাহা, অর্পিতা সেনগুপ্ত, রাকেশ আলম, রূপা কর্মকার এবং স্মৃতি রায়।

আগেই স্পিকারের হস্তক্ষেপ চেয়ে আবেদন জানিয়েছিলেন অনশনকারীরা। সেই আবেদন অনুযায়ী এদিন দুপুরে তাঁদের সঙ্গে দেখা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker Biman Banerjee)। তিনি আশ্বাস দিয়েছেন, বিষয়টি আদালতের বিচারাধীন হলেও সরকারের তরফে আইন মেনে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

চাকরিহারা শিক্ষকদের দাবি, যাঁরা প্রকৃতপক্ষে যোগ্য, তাঁদের ওএমআর শিট ও শংসাপত্রের মিরর ইমেজ প্রকাশ্যে আনা হোক যাতে কারা অযোগ্য, তা আদালতের কাছে পরিষ্কার হয়। নির্দিষ্ট সময়সীমার মধ্যে আইনি প্রক্রিয়া শেষ করার পাশাপাশি সেই সময়সীমা পর্যন্ত নতুন নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার দাবিও জানিয়েছেন তাঁরা। পাশাপাশি স্বচ্ছ প্রক্রিয়ায় শূন্যপদে নতুন নিয়োগের ব্যবস্থার দাবি উঠেছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনায় বসার আর্জি জানিয়েছেন আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য, সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারকে উদ্যোগ নিতে হবে।

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...