Sunday, April 26, 2026

মধ্যপ্রাচ্যের আকাশের যুদ্ধের দামামা, ইরানের প্রত্যাঘাতের পর ফের এয়ার স্ট্রাইক ইজরায়েলের!

Date:

Share post:

ইরান- ইজরায়েলের আকাশে গত ২৪ ঘণ্টা ধরে আক্রমণ পাল্টা আক্রমণে যুদ্ধের (Iran Israel war) অশনি সংকেত। শুক্রবার সকালে তেহরানে হামলা চালায় নেতানিয়াহুর দেশ। রাতে পাল্টা প্রত্যাঘাত করে ইরান। তেল আভিভে আক্রমণ হতেই শনিবার সকালে ফের এয়ার স্ট্রাইক করল ইজরায়েলি সেনা (Israel Army)।

ইজরায়েল শুক্রবার ইরানের ৩৩০টিরও বেশি জায়গায় ‘অপারেশন রাইজিং সান’ (operation rising sun) চালিয়েছে। প্রত্যাঘাতের আশঙ্কা সত্যি করে শনিবার রাতেই তেল আভিভ কেঁপে উঠল ইরানের মিসাইলের আঘাতে! ৬৫ মিনিটে ২০০টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান, খবর সূত্রের। এর পাল্টা শনির সকালে ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে এয়ার স্ট্রাইক করল ইজরায়েল।হামলা পাল্টা হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা। প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের দুই দেশের উত্তেজনার পরিস্থিতির ব্যাপক প্রভাব পড়েছে বিমান পরিষেবায়। অপরিচিত তেলের দাম বাড়ার আশঙ্কা করছে নয়া দিল্লি। পাশাপাশি ডলারের তুলনায় নিম্নমুখী হচ্ছে টাকার দাম।

 

Related articles

নারী-সংখ্যালঘু-বাঙালি বিরোধী বিজেপি: আরামবাগের সভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ

বিজেপি নারীবিদ্বেষী, মুসলিম বিদ্বেষী এবং বাঙালি বিদ্বেষী দল। রবিবার, আরামবাগের (Arambagh) জনসভা থেকে গর্জে উঠল দেশ বাঁচাও গণমঞ্চ।...

IPL: বিধ্বংসী ব্যাটিংয়ের পর গুরুতর চোট! কবে মাঠে ফিরবেন বৈভব?

প্রথমে ব্যাট হাতে বি্ধ্বংসী ব্যাটিং করেন, কিন্তু ম্যাচের মধ্যেই গুরুতর চোট পেলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে...

বেঙ্গল পুলিশ ওয়াপস যাও! বাংলায় দাঁড়িয়ে বাঙালিকে অপমানে নতুন নিম্নতায় শাহ

বাংলা সংস্কৃতি, ভাষা থেকে বাংলার মানুষ বিজেপির নেতাদের কাছে কতটা ঘৃণ্য আরও একবার প্রমাণ করে দিলেন দেশের স্বরাষ্ট্র...

দ্বিতীয়দফায় কর্মী সঙ্কট? প্রথম দফার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই ফের থাকার নির্দেশ কমিশনের

প্রথম পর্যায়ে ভোট হয়েছে ১৫২টি কেন্দ্রে। দ্বিতীয় দফায় সংখ্যাটা কিছুটা কম- ১৪২। তা সত্ত্বেও কর্মী সঙ্কটে ভুগছে নির্বাচন...