Monday, May 18, 2026

দমদমের কাছে এক্সপ্রেসওয়েতে পানশালায় শুটআউট! গুলিবিদ্ধ ম্যানেজার

Date:

Share post:

মদের বোতল ভাঙা নিয়ে বচসার জেরে গুলি চলল দমদমের একটি পানশালায়। স্থানীয় সূত্রে জানা যায় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের (Belgharia Expressway) পাশে অবস্থিত একটি বারে (Bar) শুক্রবার রাতে ২ যুবকের মধ্যে বচসা শুরু হয়, যা গড়ায় হাতাহাতি পর্যন্ত। এরপর ম্যানেজার পিন্টু পরিস্থিতি সামাল দেন। রেস্টুরেন্টের কর্মচারীরা বলছেন, মদের বোতল ভাঙা নিয়ে এক দুষ্কৃতী অপরজনের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে। পরবর্তীতে পানশালা থেকে বেরিয়ে মাঠকলের কাছে রাস্তায় উপরেই যুবককে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত দুষ্কৃতী। ম্যানেজার সামনে এসে পড়ায় তাঁর পেটের বাঁদিকে গুলি লাগে। দ্রুত তাঁকে আরজি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) নিয়ে যাওয়া হয় পরে অবস্থার অবনতি হওয়ায় বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে আটক করেছে পুলিশ।

 

Related articles

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...