Saturday, May 16, 2026

২৭ বছরের স্বপ্নভঙ্গের যন্ত্রনা থেকে মুক্তি, চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

Date:

Share post:

দীর্ঘ ২৭ বছরের অপেক্ষার অবসান। আইসিসির ট্রফি জিতল দক্ষিণ আফ্রিকা(South Africa)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন(WTC), তাও আবার সেই দুর্ধর্ষ অস্ট্রেলিয়াকে(Australia) হারিয়ে। বারবার ট্রফির কাছে পৌঁছেও ব্যর্থ হয়েই ফিরতে হত প্রোটিয়াদের। আর প্রতিবারই এক কথা। তারা নাকি চোকার্স। তেম্বা বাভুমার হাত ধরেই সেই তকমা ঘোচালো প্রোটিয়া বাহিনী। আর তাতেই আপ্লুত গোটা বিশ্ব। এখন সকলেই বলছে দিস টাইম ফর আফ্রিকা।

এডেন মার্করামের(Aiden Markram) হাত ধরে স্বপ্নটা শুক্রবার রাত থেকেই দেখতে শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা(South Africa)। শনিবার প্রোটিয়াদের জেতার জন্য প্রয়োজন ছিল মাত্র ৬৯ রান। এক ঘন্টার মধ্যেই মধুরেন সমাপয়েত। অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। গোটা ক্রিকেট বিশ্বে তখন হৈচৈ পড়ে গিয়েছে। প্রোটিয়াদের প্রথম আইসিসি(ICC) ট্রফি বলে কথা।

একসময় যে তেম্বা বাভুমাকে নিয়ে নানান ট্রোল, সমালোচনা হতে দেখে গিয়েছে। সেই বাভুমাই এখন প্রোটিয়াদের দেশে নতুন নায়ক। তাঁর নেতৃত্বে ২৭ বছরের আইসিসি ট্রফির খরা কাটিয়েছে দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন হওয়ার পরই তাই বাভুমার বার্তা। আলাদা নই, আমরা সকলে এক।

Related articles

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...