Thursday, June 25, 2026

সক্রিয় ঘূর্ণাবর্ত, বর্ষার আগেই দুর্যোগের কালো মেঘ বাংলার আকাশে!

Date:

Share post:

দক্ষিণবঙ্গের অফিশিয়ালি বর্ষা (Monsoon) প্রবেশ করতে আরও কয়েকটা দিন সময় রয়েছে। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করেছে বটে কিন্তু তার চওড়া ইনিংস দেখা যায়নি এখনও। কিন্তু এবার বৃষ্টির মরসুম পাকাপাকিভাবে শুরু হওয়ার আগেই বাংলার আবহাওয়ার বড় পরিবর্তনের আপডেট দিল হাওয়া অফিস (Weather Department)। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় ফের তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। যার জেরে রবিবার ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়!

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে, উত্তর বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে দক্ষিণ ওড়িশা পর্যন্ত। পাশাপাশি পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে সক্রিয় অপর একটি ঘূর্ণাবর্ত। জোড়া দুর্যোগের জেরে দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুরের পাশাপাশি এদিন কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বৃষ্টির পূর্বাভাস থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও। দার্জিলিং, কালিম্পংয়ে প্রবল বৃষ্টি হতে পারে। একটানা বর্ষণে পাহাড়ে ধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সতর্ক রয়েছে প্রশাসন।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...