Wednesday, May 27, 2026

গম্ভীরের অনুপস্থিতিতে দায়িত্বে লক্ষ্মণ!

Date:

Share post:

আগামী ২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নামতে চলেছে ভারতীয় দল। কিন্তু গৌতম গম্ভীর(Gautam Gambhir) হঠাত্ই দেশে ফিরে এসেছেন। এমন পরিস্থিতিতেই ভারতীয় দলতে সামলাবেন কে। এই নিয়েই শুরু হয়েছিল গুঞ্জন। সরকারীভাবে ঘোষণা না হলেও, গম্ভীর না থাকাকালীন সময়ে ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলাবেন ভিভিএস লক্ষ্মণ(VVS Laxman)। ভারতীয় অনুর্ধ্ব-১৯ এবং ভারতীয়-এ দলের কোচ হওয়ার ফলে এই মুহূর্তে ইংল্যান্ডেই রয়েছেন তিনি।

সেই কারণে যতদিন না পর্যন্ত গৌতম গম্ভীর(Gautam Gambhir) ইংল্যান্ডে ফিরে যাবেন, ততদিন ভারতীয় দলের কোচের দায়িত্ব সামলাবেন এই ভিভিএস লক্ষ্মণ(VVS Laxman)। এই মুহূর্তে চার দিনের ইন্ট্রা স্কোয়াড প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। সেখানে দুই দলকেই সামাল দিচ্ছেন ভারতের এই প্রাক্তন তারকা ক্রিকেটার। তবে কতদিন পর্যন্ত তাঁকে এই দায়িত্ব সামলাতে হবে তা নিয়েই চলছে নানান হিসাব নিকাশ।

মায়ের হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরই দেশে ফিরে এসেছেন গৌতম গম্ভীর। এই মুহূর্তটা মায়ের সঙ্গেই কাটাতে চান তিনি। গম্ভীরের ইংল্যান্ডে ভারতীয় শিবিরে যোগ দেওয়া নিয়েও এখনও পর্যন্ত নিশ্চিত কোনও খবর নেই। তাঁর মায়ের শরীরের অবস্থার ওপরই নির্ভর করছে সম্পূর্ণ ব্যাপারটা।

সেই কারণেই এবার ভারতীয় দলের দায়িত্ব উঠছে ভিভিএস লক্ষ্মণের কাঁধে। যতদিন না পর্যন্ত গম্ভীর আসছেন, লক্ষ্মণের তত্ত্বাবধানেই খেলবেন শুভমন গিল, জসপ্রীত বুমরাহরা। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় সকলে।

Related articles

অবমাননা ও উস্কানির অভিযোগ: গতবছরের ঈদের বক্তব্যে মমতার বিরুদ্ধে থানায় আইনজীবী

ঈদে রেড রোডের নামাজের অনুষ্ঠানে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে অবমাননা ও উস্কানির অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

হুমকি দিয়ে ফতোয়া জারি করে হাওড়ার মঙ্গলাহাট দখল বিজেপির

চিত্রনাট্য তৈরি ছিল আগেই। লোক দেখানো প্রশাসনিক বৈঠক করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু অবশেষে নিজেদের...

পরিষেবা দিয়ে যান: মেয়র ও পারিষদদের বৈঠকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা পুরসভার নির্বাচিত সদস্যদের মেয়াদ শেষের আগেই নজিরবিহীন অচলাবস্থা। ঘোষিত কর্মসূচি বাতিল করে দিচ্ছেন আধিকারিকরা। কিন্তু এই পরিস্থিতির...

লালবাজারে মুখ্যমন্ত্রী: সিদ্ধান্ত বৃহস্পতিবারের ঈদের নামাজ নিয়ে

রেড রোডে যে ঈদের নামাজ হবে না, আগেই স্পষ্ট করে দিয়েছিল কলকাতা পুলিশ। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই যে...