Thursday, June 25, 2026

ড্রেসিংরুমে স্বস্তি ও নিরাপদ পরিবেশ বজায় রাখাই প্রধান লক্ষ্য গিলের

Date:

Share post:

রোহিত শর্মা(Rohit Sharma) পরবর্তী ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হয়েছেন শুভমন গিল(Shubman Gill)। তাঁকে ঘিরে যে এখন থেকেই প্রত্যাশার পারদ চড়তে শুরু করেছে তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু শুভমন গিল(Shubman Gill) কী ভাবছেন এখন। বিশেষ করে অধিনায়ক হওয়ার পর গিলের কী লক্ষ্য, সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন ভারতীয় দলের নতুন টেস্ট অধিনায়ক। দলের অন্দরে নিরাপদ এবং স্বস্তির আবহাওয়া বজায় রাখাই শুভমন গিলের এই মুহূর্তে প্রধান লক্ষ্য।

ইংল্যান্ডের বিরুদ্ধে দীর্ঘ সিরিজে নামবে টিম ইন্ডিয়া। ম্যারাথান এই সিরিজ যেমন কোচ গৌতম গম্ভীরের(Gautam Gambhir) কাছে অন্যতম প্রধান চ্যালেঞ্জ। তেমনই আবার নতুন অধিনায়ক শুভমন গিলের(Shubman Gill) কাছেও বিরাট চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে শুভমন গিল কিন্তু নিজের প্রধান লক্ষ্যের কথা জানাতে এতটুকুও দ্বিধা করেননি। ড্রেসিংরুমের অন্দরের পরিবেশ যদি সুন্দর থাকে, তবেই যে সাফল্য আসবে তা গিলের ইঙ্গিতেই স্পষ্ট।

শুভমন গিল জানিয়েছেন, “সমস্ত কীর্তি এবং ট্রফিকে দূরে সরিয়ে একটাই কথা আমি বলতে চাইব। আমি দলের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি করতে চাই যেখানে সকলে খুব স্বস্তি এবং নিরাপদে থাকতে পারবেন। আমি জানি এই কাজটা অত্যন্ত কঠিন একটা কাজ। বিশেষ করে যেখানে প্রতিযোগিতা থাকবেই এবং বিভিন্ন ফর্ম্যাটে আলাদা আলাদা স্কোয়াড খেলতে আসবে। কিন্তু এটা যদি করে দেখাতে পারি, এটাই আমার এই মুহূর্তে প্রধান লক্ষ্য”।

শুভমন গিলকে অধিনায়ক করা নিয়ে নানান মহলে নানান কথাবার্তা শুরু হয়েছে। এমন পরিস্থিতিতেই শেষপর্যন্ত কী হয় সেটা তো সময়ই বলবে। তবে নতুন ভারত অধিনায়কের ওপর যে কোচ এবং নির্বাচকের কোনওরকম চাপ নেই তা ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগেই বুঝিয়ে দিয়েছেন শুভমন গিল।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...