Wednesday, February 4, 2026

ধর্মঘটের ডাক! তার আগেই সম্পাদক-সভাপতি নির্বাচন সিটুর

Date:

Share post:

ধর্মঘটের রাজনীতিকে ফিরিয়ে আনার লক্ষ্যে শ্রমিক সংগঠনকে শক্তিশালী করার পথে বামেরা। বাংলায় তৃণমূল সরকার গঠনের পর থেকে যেভাবে কর্মনাশা বন্ধ-ধর্মঘট বিলুপ্ত করা হয়েছে, রাজনৈতিক ময়দানে ফের জায়গা দখল করলে বাংলায় যে সেই ধর্মঘটের রাজনীতি তুলে ধরা হবে, স্পষ্ট করে দেওয়া হল বাম শ্রমিক সংগঠন পক্ষ থেকে। সারা বাংলা ধর্মঘট সফল করার উদ্দেশ্যে আগেই গঠন করা ফেলা হলো সিটুর (CITU) রাজ্য কমিটি।

বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ-এর রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় ১৩ জুন থেকে ১৫ জুন। হলদিয়ার এই সম্মেলনে সম্পাদক নির্বাচিত হন জিয়াউল আলম ও সভাপতি নির্বাচিত হন অনাদি শাহু (Anadi Sahu)। এই সম্মেলন থেকেই ৯ জুলাই সারা বাংলা ধর্মঘটের প্রস্তুতি শুরু করে শ্রমিক সংগঠন সিটু (CITU)।

সিটু-র (CITU) তরফে ৩ দিনের সম্মেলনে যোগ দেন পরিবহন, চাশ্রমিক, বিড়ি শ্রমিক থেকে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ স্তরের কর্মীরা। ৩৫ জনের সম্পাদকমন্ডলী গঠিত হয় এদিন। স্থানীয় স্তরের শ্রমিকদের দাবি নিয়ে নতুন করে জেগে ওঠার চেষ্টায় বামেরা। সেই উদ্দেশ্যেই ৯ জুলাই ধর্মঘট ও ঘেরাওয়ের ডাক দেওয়া হয় সম্মেলন থেকে।

spot_img

Related articles

সুইসাইড নোটে মা-বাবার কাছে ক্ষমা প্রার্থনা, মধ্যরাতে দশতলা থেকে ঝাঁপ ৩ বোনের

যত দিন যাচ্ছে ততই অনলাইন গেমের (Online Game Addiction) প্রতি আসক্তি বাড়ছে তরুণ প্রজন্মের। ঝোঁকের বশে ঠিক ভুল...

রাজধানীতে নজিরবিহীন দৃশ্য, সুপ্রিম কোর্টে পৌঁছলেন বাংলার মুখ্যমন্ত্রী

ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে দেশ। SIR বিরোধিতায় এবার দেশের শীর্ষ আদালতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

কলকাতা বইমেলায় রেকর্ড বিক্রি, আগামী বছরের প্রস্তুতি শুরু গিল্ডের 

শেষ হয়েছে ৪৯ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা (49 International Kolkata Book Fair)। বই উৎসবের শেষ দিনেও ছিল পুস্তকপ্রেমীদের...

বাড়ল তাপমাত্রা, শনিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা রাজ্যে 

বুধের সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা। হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস ছিল আগামী দু থেকে তিন দিন উষ্ণতার...