Wednesday, June 3, 2026

২০২৬-এ বিজেপি শূন্য! ব্যক্তিগত কুৎসার জবাবে বিধানসভায় দাবি মমতার

Date:

Share post:

বাংলার রাজনৈতিক পরিবেশকে নক্কারজনক পরিস্থিতিতে নিয়ে গিয়েছে বিজেপির কুৎসার রাজনীতি। নজিরবিহীন ব্যক্তিগত কুৎসার রাজনীতি বাংলার মানুষকে দেখিয়েছেন বিজেপির একেবারে শীর্ষ স্থানের নেতৃত্ব। তার মধ্যে যেমন বিধানসভার বিরোধী দলনেতা রয়েছেন, তেমনই রয়েছেন বিজেপি রাজ্য সভাপতি। সব আক্রমণের কেন্দ্রে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিধানসভায় (state assembly) দাঁড়িয়ে বিজেপির সেই কুৎসিত ব্যক্তি আক্রমণকে কড়া জবাব মুখ্যমন্ত্রীর (Chief Minister)। যেভাবে কুৎসিত রাজনীতি বিজেপি চালাচ্ছে, তাতে তাঁরা আগামী বিধানসভা নির্বাচনে (2026 assembly election) শূন্য হয়ে যাবেন বলে দাবি করেন তৃণমূল নেত্রী।

সোমবার বিধানসভার অধিবেশনে বিজেপি রাজ্যসভাপতি সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder) হাফ মিনিস্টার বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চ্যালেঞ্জ করে বলেন, আজ পর্যন্ত একটা প্রমাণ দিতে পারেননি। কাকে নিয়ে কথা বলছেন। যান ফাইলগুলো খুঁজে আসুন। আমি দুবার রেলমন্ত্রী (Railway Minister) ছিলাম। অনেকগুলো বাজেট প্লেস করেছি, অন্তর্বর্তী বাজেটসহ। আমি চলে আসার পর আপনারা কেউ তো ছাড়েননি। প্রত্যেকটা ফাইল নিয়ে গিয়েছিলেন। একটা ফাইলে কিছু খুঁজে পেয়েছেন।

যে কুৎসা বিজেপি চালাচ্ছে, তার প্রেক্ষিতে স্বচ্ছতা তুলে ধরে মুখ্যমন্ত্রী বিধানসভায় জানান, আমি ইচ্ছা করলে মাসে দেড় লক্ষ টাকা ২০১১ সাল থেকে অবসর ভাতা পেতে পারতাম। আমি সাতবারের সাংসদ (MP) ছিলাম। মনে রাখবেন আমি বিধানসভাতেও (state assembly) এক পয়সা বেতন নিই না। যখন কোনও সার্কিট হাউসে থাকি নিজে ভাড়া দিয়ে থাকি। খাবারের খরচটাও আমি নিজে দিই। এটা থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত।

এখানেই বিজেপির অশ্লীলতাকে চ্যালেঞ্জ করে বাংলার মুখ্যমন্ত্রী দাবি করেন, কার বিরুদ্ধে আপনারা অশ্লীল মন্তব্য করেন। আমি কী পরব, কী খাব সেটা আপনারা ঠিক করে দেবেন? সারাক্ষণ এমনভাবে অসম্মান ও অপমান করছেন, আমি বিশ্বাস করি আগামী ২০২৬-এর বিধানসভায় (2026 assembly election) বিজেপি শূন্য হয়ে যাবে।

Related articles

কলেজ স্ট্রিটের বইপাড়ায় বুলডোজার আতঙ্ক, দুশ্চিন্তায় পুস্তক বিক্রেতারা

রাজ্যে নতুন সরকার (BJP Government) গঠন হওয়ার পর থেকেই কর্মহারা হকাররা। বিভিন্ন স্টেশনে ভেঙে ফেলা হয়েছে হকারদের দোকান।...

‘কালা হিরণ’ ছবির নির্মাতাদের নোটিশ সলমন খানের

ফের বিতর্কে জড়ালেন সলমন খান। ‘কালা হিরণ’ ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার ঘটনা থেকে অনুপ্রাণিত, এমনটাই গুঞ্জন...

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...