Tuesday, June 2, 2026

বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি! বিধানসভা থেকে ডবল ইঞ্জিন রাজ্যগুলিকে তোপ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

গোটা দেশের বিভিন্ন প্রান্তের পরিযায়ী শ্রমিকরা যেখানে বাংলায় এসে কাজ করে রীতিমত বাংলার বাসিন্দা হয়ে গিয়েছেন, সেখানে বাংলার পরিযায়ী শ্রমিকদের (migrant labour) প্রতি অমানবিক আচরণ, বিশেষত বিজেপি শাসিত রাজ্যে। দেশের নাগরিকদের শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য রাজ্য না পাঠিয়ে বাংলাদেশে (Bangladesh) পাঠিয়ে দেওয়ার মতো ধৃষ্টতা ও চক্রান্ত করেছে কেন্দ্রের বিজেপি সরকার। বিধানসভা থেকে রাজ্যের মানুষের সমর্থনে বিজেপি শাসিত রাজ্যের বিরুদ্ধে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে বিধানসভায় সরব হয়ে সোমবার মুখ্যমন্ত্রী তোপ দাগেন, লজ্জা করে না! আমার তো লজ্জিত মনে হয়। বাংলা ভাষায় কথা বললে তাদের আধার কার্ড, পরিচয়পত্র, প্যান কার্ড সব কিছু থাকা সত্ত্বেও সারা ভারতবর্ষে যেখানে ডবল ইঞ্জিন (double engine) সরকার আছে তারা তাদের সেখানে পুশব্যাক (push back) করে বাংলাদেশে (Bangladesh) পাঠাচ্ছে।

সেখানেই বাংলার মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, বাংলায় কথা বলা কী অপরাধ? আপনাদের লজ্জা হওয়া উচিত বাংলাভাষায় কথা বললে সবাইকে আপনারা বাংলাদেশি ভাবিয়ে দিচ্ছেন। আপনাদের ধিক।

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...