Monday, May 11, 2026

সোমে চার জেলা, মঙ্গলে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির কমলা সর্তকতা

Date:

Share post:

বর্ষার বৃষ্টি যেন থমকে রয়েছে বাংলায়। সপ্তাহের শুরুতে আবহাওয়ার যা পূর্বাভাস তাতে এই সপ্তাহে বর্ষা প্রবেশের আগে ফের একবার দুর্যোগের পূর্বাভাস (forecast)। দক্ষিণবঙ্গের চার জেলায়, উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস সোমবার। তাপমাত্রা কমারও বার্তা রয়েছে।

সোমবার দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। প্রাক বর্ষায় বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে আরও অপেক্ষা বর্ষার (monsoon) জন্য। তার আগে সোমবার থেকে দুর্যোগের জেরে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি পূর্বাভাস।

দুর্যোগের প্রভাব পড়বে উত্তরবঙ্গেও মালদহ, দক্ষিণ দিনাজপুরেও। মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেখানে। সেই সঙ্গে দার্জিলিং-সহ পার্বত্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস।

মঙ্গলবার থেকে এই দুর্যোগের জেরে বৃষ্টিপাত বাড়বে বলে আবহাওয়া দফতর জানাচ্ছে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি হয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও এদিন পর্যাপ্ত বৃষ্টি হবে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিয়ে মঙ্গলবার থেকে জারি নিষেধাজ্ঞা।

তবে আবহাওয়া দফতর জানাচ্ছে, এই দুর্যোগ কেটে গেলে বঙ্গে বর্ষার (monsoon) প্রবেশ হবে। আগামী তিন দিনে বর্ষা আসার সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দফতর।

Related articles

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...