Sunday, June 7, 2026

কেন দুর্ঘটনা, কারণ খুঁজতে আমেদাবাদে বোয়িং বিশেষজ্ঞরা: সনাক্ত ৯৯ দেহ

Date:

Share post:

এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার চারদিন পর দুর্ঘটনার কারণ নিয়ে একদিকে যেমন তদন্ত চলছে, অন্যদিকে স্বজনহারা পরিবারের হাতে তাঁদের পরিজনদের দেহ তুলে দিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সিভিল হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার দুর্ঘটনার তদন্তে আমেরিকা থেকে আমেদাবাদ পৌঁছায় বোয়িংয়ের একটি বিশেষজ্ঞ দল।

দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার ব্ল্যাকবক্স (blackbox) আগেই উদ্ধার হয়েছিল। সোমবার অক্ষত অবস্থায় পাওয়া যায় ককপিটের ভয়েস রেকর্ডার (CVR)। যার জেরে তদন্তে আরও অগ্রগতি পাওয়ার সম্ভব হবে, দুর্ঘটনার আগে শেষ মুহূর্তে কী পরিস্থিতি ছিল ককপিট এবং পাইলট-এর তা জানা সম্ভব হবে।

আমেদাবাদে এদিন এসে পৌঁছয় বোয়িং-এর ৩ সদস্যের বিশেষজ্ঞ দল। দুর্ঘটনাগ্রস্ত এলাকায় তাঁরা শুরু করেন পরীক্ষা-নিরীক্ষা ও নমুনা সংগ্রহের কাজ।

অন্যদিকে সিভিল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দেহ ও দেহাংশের নমুনার সঙ্গে পরিজনদের ডিএনএ মেলানোর কাজ দ্রুত গতিতে চলছে। এপর্যন্ত ৯৯ টি দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে। তার মধ্যে ৬৪ জনের দেহ তুলে দেওয়া হয়েছে পরিবারের হাতে। এর মধ্যেই রয়েছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রুপানি। সোমবার তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার পর শুরু হয় শেষকৃত্যের কাজ।

Related articles

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...