Thursday, June 4, 2026

ভোর থেকে বৃষ্টিস্নাত দক্ষিণবঙ্গ, আষাঢ়ের অঝোর ধারায় দিনভর বর্ষণমুখর মঙ্গল!

Date:

Share post:

মঙ্গলে বৃষ্টির (Rain) পূর্বাভাস দিয়ে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আগেই কমলা সতর্কতা জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department), এবার সপ্তাহের দ্বিতীয় কর্মব্যস্ত দিনে ঘুম ভাঙতেই দেখা গেল পুরোপুরি বর্ষার (Monsoon) আমেজ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। হাওড়া, হুগলিতে বৃষ্টি শুরু হয়েছে রাত থেকে। ভোর থেকে টানা বৃষ্টিতে ভিজছে কলকাতা (Kolkata)ও দুই ২৪ পরগনা। চলতি সপ্তাহে এমনই বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে, পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। ফলে শ্রাবণের ধারা আষাঢ়েই উপভোগ করতে পারবেন দক্ষিণবঙ্গবাসী। আজ ঝড়বৃষ্টির জন্য দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমানে কমলা সতর্কতা জারি থাকছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় আপাতত হলুদ সর্তকতা (Yellow Alert)। বৃষ্টি বাড়বে উত্তরে।

সোমেই ক্যালেন্ডারের পাতায় আষাঢ় আগমন ঘটেছে। কিন্তু বৃষ্টি আসায় বর্ষা আগমনের নিশ্চিত খবর দিচ্ছে কিনা তা এখনও স্পষ্ট করে জানায়নি হাওয়া অফিস। বরং আবহাওয়ার এই পরিবর্তনের নেপথ্যে রয়েছে নিম্নচাপ। তবে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় দু-একদিনের মধ্যেই অফিসিয়াল ভাবে বর্ষা শুরু হতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধ ও বৃহস্পতিবার উপকূলীয় অঞ্চল জুড়ে ভারী বৃষ্টি হবে। আজ কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ভারী বর্ষণ (৭ -১১ সেন্টিমিটার) হতে পারে। যদিও এই বৃষ্টিতে আদ্রতাজনিত অস্বস্তি না কমায় দক্ষিণবঙ্গবাসী খুব একটা স্বস্তি পাচ্ছেন না এখনই।পুরোদমে বর্ষা এসে গেলে তাপমাত্রা গড়ে ৩- ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে মনে করা হচ্ছে। নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় মঙ্গল-বুধে বাংলা এবং ওড়িশার উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরে আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

 

Related articles

জাতীয় চলচ্চিত্রে এক অধ্যায়ের অবসান, প্রয়াত পহলাজ নিহালানি

হিন্দি চলচ্চিত্র জগতের পরিচিত মুখ, প্রযোজক ও সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান পহলাজ নিহালানির (Producer and former Censor Board...

অনুমতির থেকে বেশি ঘর ব্যবহার! দিল্লির অগ্নিকাণ্ডে গ্রেফতার মালিক

দিল্লি অগ্নিকাণ্ডে (Delhi Fire Incident 21 Death) গ্রেফতার হোটেলের মালিক! বুধবার মালব্যনগরের এক অভিজাত হোটেলে আগুন লেগে ২১...

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা শ্রেয়া পাণ্ডে-ঘনিষ্ঠ কল্যাণ শুক্লার

সোনা পাপ্পুর মামলায় এবার ইডি দফতরে হাজিরা দিলেন মানিকতলা কেন্দ্রের তৃণমূল (TMC) প্রার্থী শ্রেয়া পাণ্ডের (Shreya Pandey) ঘনিষ্ঠ...

বিধাননগর পুরসভার মেয়র পদে ইস্তফা কৃষ্ণার! কারণ ব্যক্তিগত

ব্যক্তিগত কারণ দেখিয়ে বিধাননগর পুরসভার (Bidhannagar Municipality Corporation) মেয়র পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী (Krishna Chakraborty)। বৃহস্পতিবার...