Sunday, April 26, 2026

বর্ষার বৃষ্টি ভিজে শুরু বুধের সকাল, টানা ৭ দিন প্রবল বর্ষণের পূর্বাভাস! 

Date:

Share post:

নির্ধারিত সময় থেকে প্রায় দিন দশেক পিছিয়ে মঙ্গলবার দক্ষিণবঙ্গে বর্ষা (Monsoon) প্রবেশ করেছে বলে জানিয়েছে হাওয়া অফিস (Weather Department)। বুধের সকালে মেঘলা আকাশ আর অবিরাম বারিধারা জেলায় জেলায়। আজ দিনভর কলকাতা-সহ সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে এদিন অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে। মৌসুমী অক্ষরেখা এবং নিম্নচাপের প্রভাবে আগামী সাত দিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে।

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এলেও মৌসুমী বায়ু থমকে থাকার কারণে দক্ষিণে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়ছিল। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, গোটা রাজ্যেই বর্ষা ঢুকে পড়েছে। বৃষ্টিতে মঙ্গলের রাতে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে। আজ বুধবার দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নীচে থাকবে বলে মনে করা হচ্ছে। উপকূলের দিকে ঝোড়ো হাওয়ার তীব্রতা বাড়বে। বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।। আজ ও আগামিকাল বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই।

 

Related articles

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...

বিজেপির ভিডিও ফাঁস বলেই ডায়মন্ড হারবারে পুলিশে বদল! বিস্ফোরক অভিষেক, জ্ঞানেশ-শাহকে চ্যালেঞ্জ

বিজেপি প্রার্থীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ অবজারভারের গোপন বৈঠক! সেই ভিডিও ফাঁস করেছে তৃণমূল। তার ভিত্তিতে...

বিজেপি এলেই আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে: প্রচারে নিজের দিল্লির অভিজ্ঞতা জানালেন কেজরিওয়াল

স্বৈরাচারী বিজেপির প্রবল নির্মমতা যে রাজনৈতিক নেতারা দেখেছেন, তার মধ্যে অন্যতম দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ...