Wednesday, April 1, 2026

ফাঁসির সাজা রদ! আড়াই বছরের শিশুর ধর্ষণ খুনে ৫০ বছরের যাবজ্জীবন

Date:

Share post:

ধর্ষণ এবং ধর্ষণ খুনের মতো গুরুতর অপরাধে দ্রুত বিচার, রায় ঘোষণা ও চরম শাস্তির মধ্যে দিয়ে বিচার দিতে বাংলার সরকারই অপরাজিতা আইন আনতে চেয়েছে। সেই পদক্ষেপ যে কতটা গুরুত্বপূর্ণ তা স্পষ্ট হল শিশুকে ধর্ষণ খুনের ঘটনায় ফাঁসির (death penalty) সাজাপ্রাপ্তর অপরাধীর সাজা কমে যাওয়ায়। দীর্ঘ সময় ধরে চলা মামলায় নিম্ন আদালতের ফাঁসির সাজা বদলে যাবজ্জীবনের সাজা ঘোষণা হল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)।

খিদিরপুরে ২০১৩ সালে এক আড়াই বছরে নাবালিকার ধর্ষণ খুনের ঘটনা ঘটে। যে অভিযোগের তদন্তের পরে ২০১৯ সালে সেশন কোর্ট অপরাধী সুরেশ পাসোয়ানের ফাঁসির সাজা দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে অপরাধী সুরেশ কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়। সেই মামলার রায় দিতে গিয়েই ফাঁসির সাজা (death penalty) রদ করে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বর রসিদির ডিভিশন বেঞ্চ। ঘোষণা করা হয় যাবজ্জীবন সাজার।

নিম্ন আদালতে এই বিচার চলাকালীন নির্যাতিতা নাবালিকার পক্ষের আইনজীবী আড়াই বছরের নাবালিকার ধর্ষণ খুনের ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলে দাবি করেছিলেন। আইনজীবীর দাবিকে সমর্থন জানিয়ে বিচারক ফাঁসির সাজা ঘোষণা করেছিলেন। সেই মামলাতেই এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম বলতে অস্বীকার করল কলকাতা হাই কোর্ট। যেহেতু অপরাধী নিজের অপরাধ স্বীকার করে, তাই এই ঘটনাকে বিরলতম বলতে অস্বীকার আদালতের।

কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, কোনওভাবেই এটা প্রমাণিত নয় যে এই খুনের ঘটনা পরিকল্পিত বা পুরোনো কোনও শত্রুতার জেরে করা হয়েছিল। সেই সঙ্গে সুপ্রিম কোর্টের রায়ের উল্লেখ করে বলা হয়, অনেক ক্ষেত্রেই খুনের ঘটনায় ফাঁসির সাজা দেওয়া হয় না। যেহেতু এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম নয়, তাই ফাঁসির সাজা রদ করে হাই কোর্ট। তবে অভিযুক্ত সুরেশ পাসোয়ানকে ন্যূনতম ৫০ বছরের জেলের সাজা দেওয়া হয়।

Related articles

সোমেন-পুত্রকে প্রার্থী করা নিয়ে ধুন্ধুমার বিধান ভবনে: ফাটল কংগ্রেস কর্মীর মাথা

বলতে গেলে সব জাতীয় দলের পরে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল জাতীয় কংগ্রেস। প্রার্থী খুঁজে পাওয়া নিয়ে সমস্যা, না...

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন: দলীয় নেতা-কর্মীদের কেন বললেন তৃণমূল সুপ্রিমো!

কাউন্টিং সেন্টার ভালো করে পাহারা দেবেন। ওরা আগের সকালবেলায় বিজেপি বুথগুলি গুণবে। নিয়ে বলবে বিজেপি জিতছে। কিন্তু বিজেপির...

ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত সিইও দফতর! কড়া নিরাপত্তা জারি কলকাতা পুলিশের

ফর্ম ৬ জমা (Form 6 controversy) নিয়ে তৃণমূল ও বিজেপির সংঘাত (TMC BJP clash) ক্রমশ তীব্র হওয়ার আশঙ্কায়...

মেরুদণ্ডগুলো সব কোথায়, রাহুলের মৃত্যুর বিচার চেয়ে সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন অরিন্দম

তালসারির সমুদ্রতটে (Talsari Sea Beach) বাংলা ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul...