Friday, April 3, 2026

হিন্দুমতে গৌরীকে বিয়ের পরই স্বমূর্তি ধারণ শাহরুখের, স্ত্রীকে বোরখা পরার নিদান!

Date:

Share post:

বলিউডের রোম্যান্টিক আইকন শাহরুখ খানের (Shahrukh Khan) ব্যক্তিগত জীবনের গল্প গুলো কারোর অজানা নয়। কীভাবে ভিন্নধর্মের প্রেমিকাকে নিজের সহধর্মিনী করেছেন তিনি বা কিং খানের স্ট্রাগলের সময় কীভাবে পাশে থেকেছেন গৌরী, সেই সব কিছুই শাহরুখ (SRK) ভক্তদের ঠোটস্থ। তবে বিয়ের পর হঠাৎ করে বলিউড বাদশার ভোলবদল সম্পর্কে জানা আছে কি? অবাক হয়ে গেছিলেন গৌরীও।

মুসলিম ছেলের হিন্দু মেয়ের সঙ্গে প্রেম করে বিয়ে ব্যাপারটা নয়ের দশকে অতটা সহজ ছিল না। কিন্তু সারা ভারতবর্ষের সিনে ইন্ডাস্ট্রিকে যিনি ভালবাসার পাঠ পড়ান, তিনি নিজের ভালবাসার লড়াই জিতবেন না তাও কি হয়! শাহরুখ প্রকৃতপক্ষে একজন জেন্টলম্যান। মহিলাদের কীভাবে শ্রদ্ধা সম্মান করতে হয়, সেটা বলিউড বাদশার কাছ থেকে শেখা উচিত বলে মনে করেন বিনোদন জগতের সব অভিনেত্রীরা। সেই শাহরুখ কিনা গৌরীর মাথায় সিঁদুর পরিয়ে সাতপাক ঘোরার পরই স্ত্রীকে বোরখা পরার নিদান দিয়েছিলেন? এখানেই শেষ নয়, হুট করে বিয়ের দিন দাবি করে বসেন, ধর্মান্তকরণ করা হবে গৌরীর।বিয়ের পর থেকে কেবল বোরখা পরবেন তাঁর হিন্দু স্ত্রী, পাশাপাশি রোজ নমাজ পাঠ বাধ্যতামূলক। ভয় পেয়ে গেছেন গৌরী। ভেবেছিলেন এতদিনের চেনা মানুষটা এরকম আচমকা বদলে গেল কী করে? তাহলে কি বিয়েটা ভেঙে যাবে? না সেটা হয়নি। নাম বদল করে আয়েশা রাখা হয়েছিল ঠিকই কিন্তু শাহরুখের স্ত্রীকে বোরখা পরে ঘুরতে হয় না। নমাজ পড়তেও হয় না তাঁকে। আসলে সবটাই কিং খানের রসবোধের ঝলক। খুনসুটি- দুষ্টুমি আর রসিকতায় যে শাহরুখের জুড়ি মেলা ভার সেটা সকলেই জানেন। তাহলে এমন মোক্ষম একটা গুণ নিজের স্ত্রীর ওপর প্রয়োগ করবেন না তাও কি হয়। তবে বিয়ের দিন শ্বশুরবাড়ির সঙ্গে ধর্মান্তরণের মতো বিষয় নিয়ে মজা করার জন্য কতটা সাহস লাগে সেটা আর আলাদা করে লিখে বোঝাতে হবে না। কিন্তু মানুষটার নাম যখন শাহরুখ খান (SRK) তখন এসব কোনও ব্যাপারই নয়। গৌরী এবং তাঁর পরিবার প্রথম দিকে খানিকটা অবাক হয়েছিলেন বটে কিন্তু অভিনেতা যে নিজেই বলেছেন, “বড়ে বড়ে দেশও মে অ্যায়সি ছোটি ছোটি বাতে হোতি রহেতি হ্যায়”।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...