Sunday, February 1, 2026

Kesari Chapter 2: বাংলার স্বাধীনতা সংগ্রামকে বিকৃত করার তীব্র বিরোধিতা তৃণমূলের, ফিল্ম সংশোধনের দাবি

Date:

Share post:

বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে বিকৃত করেও সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে ‘কেশরী চ্যাপ্টার-২’ (Kesari Chapter 2)। হলে ছবি তেমন না চললেও এবার ওটিটি প্ল্যাটফর্মে এসেছে। আৎ তার পরেও তুমুল সমালোচনার ঝড়। বিধাননগর থানায় ৭ প্রযোজকের বিরুদ্ধে BNS-এর একাধিক ধারায় এফআইআর করা হয়েছে, জানিয়েছেন বিধাননগর কমিশনারেটের ডিসি হেড কোয়ার্টার অনীশ সরকার। এই বিষয় নিয়ে সরব হয়েছে তৃণমূলও। বুধবার, তৃণমূল (TMC) ভবনের সাংবাদিক বৈঠক থেকে দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বিকৃত করার তীব্র প্রতিবাদ করেন।

বাংলার স্বাধীনতা সংগ্রামীদের নাম বিকৃত করে তৈরি করণ সিং ত্যাগীর ছবি ‘কেশরী চ্যাপ্টার-২’ (Kesari Chapter 2) এখন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। বাংলাকে হেয় করার চক্রান্ত এই প্রথম নয়, কেন্দ্রের বিজেপি সরকার বারবার নানাভাবে বাংলা ও বাঙালির অস্মিতা নিয়ে টানাপোড়েন চালিয়েছে। এবার তা সীমাহীন। অক্ষয় কুমার, আর মহাদেবন, ভিকি কৌশল, অনন্যা পাণ্ডে অভিনীত ছবিতে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের নাম বিকৃত করা হয়েছে। মেদিনীপুরের ভূমিপুত্র শহিদ ক্ষুদিরাম বসুর পদবি পাল্টে করা হয়েছে ক্ষুদিরাম সিং। বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষের নাম-পদবি বদলে গিয়ে হয়েছে ‘বারীন কুমার‘। ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহের জন্য তাঁদের বোমা বাঁধতে শিখিয়েছিলেন যে হেমচন্দ্র কানুনগো, তাঁর জায়গায় কৃপাল সিং নামে একটি চরিত্র নিয়ে আসা হয়েছে। ছবিটি তৈরি হয়েছে ‘দ্য কেস দ্যাট শুক দ্য এম্পারার বাই রঘু পালাত অ্যান্ড পুষ্পা পালাত’ বইটির গল্পকে ভিত্তি করে। লিখেছেন করণ সিং ত্যাগী, অমৃত পাল সিং বিন্দ্রা। করণ সিং নিজেই ছবির পরিচালক। এই ছবির বিরুদ্ধে ইতিমধ্যেই এফআইআর হয়েছে।
আরও খবরসাতদিনে ভাঙল সেতু! ডবল ইঞ্জিন অসমের শিলচরে ‘উন্নয়নের’ নমুনা

এই বিষয় নিয়ে এদিন তীব্র প্রতিবাদ করেন তৃণমূল নেতৃত্ব। কুণাল ঘোষ বলেন, সেখানে বাঙালী বিপ্লবীদের যে ভাবে বিকৃত করা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে বাংলার মানুষ। বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিকৃত করে ক্ষুদিরাম বসুকে সিং, বারিন ঘোষকে কুমার করা হয়েছে। বাংলার ইতিহাসের বিকৃতির তীব্র বিরোধিতা করেন তৃণমূল নেতৃত্ব। অবিলম্বে ছবি সংশোধন করে রি-রিলিজের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তাঁরা।

spot_img

Related articles

টনক নড়ল ফেডারেশনের, আইএফএ-র চিঠি পরই নক আউটের সূচি বদল

ডাবল ইঞ্জিন সরকারের রাজ্য সন্তোষ ট্রফি (Santosh Trophy) ঘিরে চরম অসন্তোষ। শনিবারই নক আউটের সূচি নিয়ে তীব্র প্রতিবাদ...

জন্মের পরই একরত্তিকে ফেলে যান মা, ডাচ মেয়র আজও অপেক্ষায় বাস্তবের কর্ণ-কুন্তী সাক্ষাতের

তিনদিনের শিশুকে নাগপুরের (Nagpur) আমবাজারি রোডের মাত্রু সেবা সঙ্ঘে ফেলে রেখে গেছিলেন জন্মদাত্রী। তারপর থেকে সেই ছোট্ট শিশু...

স্বাধীনতার দাবিতে রণক্ষেত্র বালোচিস্তান, সংঘর্ষে মৃত অন্তত ১২৫

স্বাধীনতার দাবিতে উত্তাল বালোচিস্তান (Balochistan)। বালোচ বিদ্রোহীদের দমন করতে বড়সড় সামরিক অভিযান চালিয়ে অন্তত ৯২ জনকে হত্যা করেছে...

বাংলায় ভোট পাবে না জেনেই বঞ্চনা! ‘Humpty-Dumpty’ বাজেট নিয়ে বিস্ফোরক দাবি মমতার

“শুধু বিগ বিগ টক। কিন্তু আসলে এই বাজেট একেবারেই দিগভ্রান্ত, ভিশনলেস, মিশনলেস, অ্যাকশনলেস!” রবিবার কেন্দ্রীয় বাজেট পেশের পরে...