স্বাধীনতার দাবিতে রণক্ষেত্র বালোচিস্তান, সংঘর্ষে মৃত অন্তত ১২৫

স্বাধীনতার দাবিতে উত্তাল বালোচিস্তান (Balochistan)। বালোচ বিদ্রোহীদের দমন করতে বড়সড় সামরিক অভিযান চালিয়ে অন্তত ৯২ জনকে হত্যা করেছে পাকিস্তানি সেনা। সব মিলিয়ে সাম্প্রতিক সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১২৫ জনে। আহত হয়েছেন কমপক্ষে ৩৩ জন।
Sponsored

পাকিস্তানি সেনার দাবি, নিহতদের তালিকায় বালোচ বিদ্রোহী ছাড়াও রয়েছেন ১৫ জন পাক জওয়ান এবং ১৮ জন সাধারণ নাগরিক। এই অভিযানের পর সেনাবাহিনীর প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।” পাকিস্তানি সেনার অভিযোগ, বালোচ বিদ্রোহীদের মদত দিচ্ছে ভারত। যদিও নয়াদিল্লি এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। আরও পড়ুন: চাঞ্চল্যকর ঘটনা মুম্বইয়ে! রোহিতের বাড়ির বাইরে ৫ রাউন্ড চলল গুলি
Sponsored

দীর্ঘদিন ধরেই পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন বালোচিস্তান রাষ্ট্র গঠনের দাবিতে আন্দোলন করছে বালোচ জনগণ। পাক সেনার বিরুদ্ধে নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে কেন্দ্র করেই সেখানে গড়ে উঠেছে সশস্ত্র সংগঠন বালোচ লিবারেশন আর্মি (BLA)।
Sponsored

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে বালোচ বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করে পাক সেনা। একাধিক এলাকা ঘিরে তল্লাশি ও আক্রমণ চালানো হয়, ফলে বহু বিদ্রোহী নিহত হন। এর পাল্টা জবাব আসে শুক্রবার রাতে। বালোচ লিবারেশন আর্মির তরফে কোয়েটা, পাসনি, মাস্তুং, নুশকি ও গদর জেলায় পাক সেনার বিরুদ্ধে একের পর এক হামলা চালানো হয়।
Sponsored

পাক সেনার দাবি, বিদ্রোহীরা বন্দুক হামলা ও আত্মঘাতী বিস্ফোরণের মাধ্যমে আক্রমণ করে। তার জবাবে ফের পাল্টা অভিযান চালায় সেনা। ফলে বালোচিস্তানে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। এই সংঘর্ষের মাঝে সাধারণ মানুষের প্রাণ ও নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
Sponsored

Sponsored

Related Articles

ককরোচদের উপর লাঠিচার্জের প্রতিবাদ করে আটক রাহুল-প্রিয়াঙ্কা-অখিলেশ! মোদির বাসভবনের সামনে উত্তেজনা
8h ago

‘নেতা-মন্ত্রীরা নিজেদের ভগবান মনে করছেন? ছাত্র-বিক্ষোভে লাঠিচার্জে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে উঠলেন অরিজিৎ
8h ago

ককরোচদের সঙ্গে অমানবিক আচরণ! জবাব চাইতেই মোদির বাড়ির সামনে বিক্ষোভ রাহুল-প্রিয়াঙ্কাদের
9h ago

ওয়াংচুকের চিকিৎসায় হাসপাতাল বদলের অনুমতি আদালতের
12h ago

আজ কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের? দেখে নিন এক নজরে
12h ago

পাশে নেই কর্মী-সমর্থকরা, দিল্লিতে কোনওমতে একুশে জুলাই পালন সুদীপ-কাকলিদের
13h ago





