Friday, April 3, 2026

Kesari Chapter 2: সিনেমাতে বাংলাকে অপমান! বিরোধিতায় গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

বাংলার স্বাধীনতা সংগ্রামীদের নাম বিকৃত করে তৈরি করণ সিং ত্যাগীর ছবি ‘কেশরী চ্যাপ্টার-২’ (Kesari Chapter 2) এখন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। এর পরেই এই ছবি নিয়ে তুমুল সমালোচনার ঝড় উঠেছে। এবিষয়ে বুধবার, নবান্নের সাংবাদিক বৈঠক থেকে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার সংস্কৃতি ও ইতিহাসকে রীতিমতো চক্রান্ত করে বিকৃত করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি।

বাংলার সংস্কৃতি ও ইতিহাসকে রীতিমতো চক্রান্ত করে বিকৃত করা হচ্ছে। (Kesari Chapter 2) নামে একটি সিনেমায় বাঙালি বিপ্লবীদের নাম বিকৃত করা হয়েছে। এর নেপথ্যে রয়েছে গভীর ষড়যন্ত্র। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলার মুখ্যমন্ত্রী কড়া ভাষায় নিন্দা করেন। বলেন, “আপনারা ফিল্ম বানিয়ে আজকে ক্ষুদিরামকে বলছেন ক্ষুদিরাম সিং। আপনারা প্রফুল্ল চাকীকে উল্টো নাম দিয়েছেন, লজ্জা করে না! স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করতে, বাংলাকে অসম্মান করতে, মানুষই এর জবাব দেবে।”
আরও খবরদেশের প্রাইম মিনিস্টার কে? মোদি না শাহ? প্রশ্ন তুলে তীব্র কটাক্ষ মমতার

মমতার কথায়, “আমরা আম্বেদকারের নাম বলি, রাজেন্দ্রপ্রসাদের নাম বলি, জওহরলাল নেহরুর নাম বলি, গোপাল আচারিয়ার নামও বলি। আমরা গান্ধীজির নাম বলি। আমরা গান্ধী ভবন তৈরি করে দিয়েছি। এদের সকলের জন্মদিবস, মৃত্যুদিবস পালন করি। আপনারা আসল তথ্যকে, আসল সত্যকে বিকৃত করে যদি মনে করেন বিজেপির নকল ধর্ম আর ছদ্মবেশের পশ্চাতে বাংলার ব্রেনটাকে কেড়ে নেবেন তাহলে জেনে রাখুন এটা মস্তবড় ভুল করছেন। মানুষ এর উত্তর দেওয়ার জন্য তৈরি হচ্ছে। আমি এটাকে কনডেম করে গেলাম।”

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...