Sunday, June 7, 2026

মৌসুমী অক্ষরেখা – নিম্নচাপের জোড়া ফলায় টানা বৃষ্টি দক্ষিণবঙ্গে 

Date:

Share post:

নির্ধারিত সময়ের কিছুটা পরে হলেও বঙ্গে বর্ষার (Monsoon ) অফিশিয়াল প্রবেশের কথা আগেই নিশ্চিত করেছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। গত ২৯ মে থেকে উত্তরবঙ্গে থমকে থাকা মৌসুমী বায়ুর সঙ্গে নিম্নচাপের যুগলবন্দির জেরে এই মুহূর্তে বাংলা জুড়ে পুরোপুরি বর্ষণমুখর আবহাওয়া। বুধবার থেকে যে একটানা বৃষ্টি শুরু হয়েছে বৃহস্পতির সকালেও সেই একই ছবি। গোটা সপ্তাহ জুড়ে এভাবেই দক্ষিণের বর্ষামঙ্গল পর্ব চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস (weather department)।

পশ্চিমের জেলাগুলিতে বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে। প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। কলকাতায় (Kolkata) দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।মৌসুমি অক্ষরেখা এবং নিম্নচাপের যৌথ প্রভাবে সপ্তাহভর রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এর চেয়ে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি কমেছে। হাসফাঁস করা গরমের থেকে টানা বৃষ্টি আপাতত বাঙ্গালির কাছে বেশ উপভোগ্য। উত্তরে আজ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলাতে ভারী বৃষ্টি হবে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।

 

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...