Monday, March 16, 2026

রাতের অন্ধকারে ATM লুঠ শিলিগুড়িতে,সাড়ে ১০ লক্ষ টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীদের!

Date:

Share post:

ময়নাগুড়ির ঘটনার পর এবার শিলিগুড়িতে (Siliguri) ফের রাতের অন্ধকারে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের এটিএম লুঠের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার গভীর রাতে চম্পাশরী মোড় সংলগ্ন জ্যোতি নগর এলাকায় অবস্থিত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার (SBI)একটি এটিএম লুঠ করে চম্পট দেয় দুষ্কৃতীরা। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রায় সাড়ে দশ লক্ষ টাকা খোয়া গিয়েছে!

প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি ঘরের ব্যালকনি থেকে গোটা বিষয়টি লক্ষ্য করেন। তিনি জানান, দুষ্কৃতীরা এটিএম থেকে বেরিয়ে সেটিতে আগুন লাগিয়ে দেয়। তিনি বৃষ্টিকে উপেক্ষা করেই গাড়ির একটি অংশ এবং ঘটনাস্থলের ভিডিও তুলে রাখেন, যা পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় প্রধাননগর থানার বিশাল পুলিশবাহিনী এবং দমকল বিভাগের কর্মীরা। দ্রুত আগুন নেভানো হয়।

এত বড়সড় লুঠের ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলার প্রতিটি থানায় সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিকরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। পরে সকালে ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ বর্মন ও ঘটনাস্থলে পৌঁছন। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

 

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...