Saturday, June 6, 2026

যোগীরাজ্যে পরকীয়া সন্দেহে স্ত্রীর নাক ছিঁড়ে ফেললেন যুবক

Date:

Share post:

উত্তরপ্রদেশের(Uttarpradesh) হারদোই এলাকাতে স্ত্রীর কারোর সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে(Extra Marital Affairs), সন্দেহ করে স্ত্রীর নাক কামড়ে ছিঁড়ে ফেললেন এক যুবক। জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম রাম খেলাবন। তাঁকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। তরুণীকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রের খবর, ঘটনার দিন ২৫ বছরের ওই তরুণী গ্রামেরই এক যুবকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। রাম খেলাবন সেই যুবকের সঙ্গে তাঁর স্ত্রীর সম্পর্ক রয়েছে বলে দাবি করছেন। এদিন তরুণীকে অনুসরণ করেন তাঁর স্বামী। তিনি বলেন, প্রেমিকের বাড়িতে গিয়ে স্ত্রীকে হাতেনাতে ধরে ফেলেন তিনি। এরপরই শুরু হয় দু’জনের মধ্যে বচসা। হঠাৎ স্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়েন রাম খেলাবন এবং তাঁর নাক কামড়ে ছিঁড়ে ফেলেন। তরুণীর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা সেখানে পৌঁছে তরুণীকে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন।

হরিওয়ান থানার(Hariwan Police Station) পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তরুণীকে হারদোই মেডিক্যাল কলেজে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন তরুণীর আঘাত বেশ গুরুতর তাই উন্নতমানের চিকিৎসার জন্য লখনউয়ে তাঁকে রেফার করা হয়। ঘটনা প্রসঙ্গে হারদোই জেলার অতিরিক্ত পুলিশ সুপার নরেন্দ্র কুমার জানিয়েছেন, ব্যক্তিগত আক্রোশের জেরেই এই ধরণের আক্রমণ করা হয়েছে। অভিযুক্ত রাম খেলাবনকে আটক করে জেরা করা হচ্ছে। তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে। প্রসঙ্গত, এর আগেও উত্তরপ্রদেশে পারিবারিক হিংসার ফলে এক ব্যক্তি তাঁর স্ত্রীর উপর আক্রমণ করে নাক কেটে ফেলেছেন বলে অভিযোগ করা হয়েছে। মহিলা রাখি বন্ধনে তার বাড়ি যাওয়ার জন্য জোর করেছিলেন বলেই তাঁর স্বামী তাঁর সাথে এহেন আচরণ করেছেন। ঘটনার পর ২৮ বছর বয়সী ওই মহিলাকে লখনউ কিং জর্জ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (কেজিএমইউ) ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছিল।

Related articles

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...

পরিবেশ দিবসে সচেতনতার বার্তা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স (Shyam Sundar...