Sunday, May 10, 2026

হাইব্রিড মাছ চাষে নিষেধাজ্ঞা, বিধানসভায় ঘোষণা মৎসমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যে মাগুর-সহ সমস্ত হাইব্রিড (hybrid) প্রজাতির মাছের চাষ নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে একথা জানিয়েছেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায় চৌধুরী (Biplab Roy Chowdhury)। তিনি বলেন, “এই ধরনের মাছ স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। উৎপাদন ও বিক্রি বন্ধে জন প্রতিনিধিদের সচেতনতা বাড়াতে হবে।”

মন্ত্রী জানান, বিলুপ্তপ্রায় ৩৩টি দেশি প্রজাতির মাছ সংরক্ষণের জন্য ‘অভয় পুকুর’ প্রকল্প নেওয়া হয়েছে। আলিপুরদুয়ার, মালদা, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগনার সরকারি জলাশয়ে ১৮ লক্ষ টাকা ব্যয়ে ৬টি ইউনিট (unit) গড়া হয়েছে। আগামী বছরে আরও ১২টি ইউনিট স্থাপন হবে।

রাজ্যে মাছ উৎপাদন ও রপ্তানি বৃদ্ধির ওপর জোর দিচ্ছে সরকার। ২০২৩-২৪ সালে যেখানে বিদেশে রপ্তানি হয়েছিল ১.৪২ লক্ষ মেট্রিক টন মাছ, ২০২৪-২৫ সালে তা বেড়ে হয়েছে ১.৪৫ লক্ষ মেট্রিক টন। একইসঙ্গে, আন্তঃরাজ্য আমদানি কমাতে ২২৪ হেক্টর জলাশয়ে বড় মাছের চাষে মৎস্য সমবায় ও স্বনির্ভর গোষ্ঠীকে যুক্ত করা হয়েছে।

গভীর সমুদ্রে মাছ ধরার নিরাপত্তায় ৫০০টি ট্রলারে বসানো হয়েছে ISRO-র  তৈরি দ্বিমুখী এমএসএস ট্রান্সপন্ডার। মৎস্যজীবীদের জন্য বিমা ও পরিচয়পত্র প্রকল্পের অগ্রগতির পাশাপাশি, ২০২৩-২৫ সালে ৭১ হাজার মৎস্যজীবীকে মাছচাষ ও প্রক্রিয়াকরণে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, “মৎস্যজীবীদের আয় বাড়াতে রাজ্য মাছ উৎপাদনে স্বনির্ভর ও রপ্তানিমুখী হতে চায়।”

Related articles

নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রথম প্রশাসনিক বৈঠক ঘিরে নিরাপত্তা পুলিশের

রাজ্যের মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে শপথ নেওয়ার পর সোমবার নবান্নে (Nabanna) পা রাখবেন শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। বেলা...

IPL: রাহানেদের মিশন আরসিবি, জটিল অঙ্কে নাইটদের প্লে-অফের সমীকরণ

দিল্লি থেকে কেকেআরের(KKR) গন্তব্য রায়পুর। রবিবার সকালে রায়পুরে পৌছালো নাইট ব্রিগেড। আগামী ১৩ মে আরসিবির(RCB) বিরুদ্ধে খেলতে নামবে...

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১ পুলিশকর্মী

পাকিস্তানের (Pakistan) উত্তর-পশ্চিমাঞ্চলে ফের জঙ্গি হামলা। আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের বান্নু জেলায় (In Bannu...