Saturday, June 27, 2026

পহেলগামে চূড়ান্ত ব্যর্থতার পরেও বাড়ল আইবি প্রধানের মেয়াদ! প্রশ্ন তুলে সরব ব্রাত্য

Date:

Share post:

পহেলগামে বৈশারণ উপত্যকায় জঙ্গি হামলা। নিহত ২৬ জন। ঘটনার এতদিন পরেও অধরা হামলাকারী জঙ্গিরা। কেন্দ্রের তরফে একাধিক প্রশ্নের এখনও সদুত্তর নেই। সোমবার এই নিয়ে কেন্দ্রের কাছে পাঁচটি প্রশ্নের জবাব চেয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই একই সুরে মোদি সরকারের কাছে ইন্টেলিজেন্স ব্যুরোর (IB) চিফ তপন ডেকারের মেয়াদ বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।

আইবি প্রধান হিসেবে দ্বিতীয়বারের মতো মেয়াদ বৃদ্ধি হল সন্ত্রাস দমন বিশেষজ্ঞ তপন ডেকারের। ডেকাকে ২০২২ সালের জুন মাসে দুই বছরের জন্য গোয়েন্দা ব্যুরোর প্রধান হিসেবে নিযুক্ত করা হয়েছিল। ২০২৪ সালের জুন মাসে এক বছরের জন্য তাঁর মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। ফের একবার IB-র প্রধান তপন কুমার ডেকার এক বছরের জন্য নিয়োগের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। মন্ত্রিসভার নিয়োগ কমিটি ৩০ জুন, ২০২৫ এবার আরও এক বছরের (২০২৬ সালের জুন পর্যন্ত) জন্য IB-র পরিচালক হিসেবে ডেকার চাকরির মেয়াদ বৃদ্ধি করার অনুমোদন দিয়েছে।

এই বিষয়ে এবার নিজের এক্স হ্যান্ডেলে প্রশ্ন তুললেন ব্রাত্য বসু (Bratya Basu)। এদিন তৃণমূল কংগ্রেসের একটি ভিডিও পোস্ট করে তিনি লেখেন, “কাশ্মীরের পহেলগামে ২৬ জন ভারতীয়কে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই সময়ে গোয়েন্দা সংস্থা জঙ্গি অনুপ্রবেশের ঘটনাটি চিহ্নিত করতেও ব্যর্থ হয়েছিল। গোয়েন্দা প্রধানের কাছে তার জবাব চাওয়ার বদলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নীরবে আইবি প্রধানের নিয়োগের মেয়াদ বাড়িয়ে দিয়েছেন। এটা কি ন্যায়বিচার! না কি ধামাচাপা দেওয়ার চেষ্টা?”
আরও খবরদুর্নীতির প্রতিবাদ করে মুখ্যমন্ত্রীর রোষে মন্ত্রী, গোয়া মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন গোবিন্দ গাউড়ে

Related articles

টেট প্রশ্নপত্র ফাঁস! পরীক্ষা বাতিলের সম্ভাবনা

নিট পরীক্ষার 'রিটেস্ট' পর্বের রেশ কাটার আগেই পরীক্ষা শুরুর ২৪ ঘণ্টা আগে ফাঁস হয়ে গিয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট-এর...

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...