Thursday, June 25, 2026

মেহতাবকে নিয়ে আশা বাড়ছে মোহনবাগানে

Date:

Share post:

মেহতাব সিং(Mehtab Singh) কী আসছেন মোহনবাগানে(MBSG)। শোনা যাচ্ছে তাঁর সঙ্গে নাকি কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে। মাঝে বেশ কয়েকদিন ধরের নানান কথাবার্তা চলছিল। তবে মেহতাব সিং নাকি মোহনবাগানেই আসতে চাইছেন। বাধা শুধু একটাই। সেই নিয়েই চলছে দর কষাকষি। বিশেষ করে মেহতাবের(Mehtab Singh) জন্য ট্রান্সফার ফিয়ের সমস্যা মিটে গেলেই সবুজ-মেরুন জার্সিতে দেখা যেতে চলেছে মোহনবাগানকে(MBSG)। কার্যত ইস্টবেঙ্গলে মেহতাব সিংয়ের যাওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ বলেই শোনা যাচ্ছে।

আগামী আইএসএলের(ISL) জন্য জোরকদমে দল গোছাতে শুরু করেছে কলকাতার দুই প্রধানই। সেখানে মেহতাব সিংকে দলে নিতে ঝাপিয়েছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই দলই। কিন্তু শেষপর্যন্ত দেখা যাচ্ছে মোহনবাগানই সেই প্রতিযোগিতায় বেশ খানিকটা এগিয়ে গিয়েছে। মেহতাবের সঙ্গে বেশ কয়েকদিন ধরেই কথাবার্তা শুরু করেছে মেহনবাগান সুপারজায়ান্ট।

সূত্রের খবর মেহতাব সিং নাকি মোহনবাগানেই আসতে চাইছেন। তবে তাঁকে নেওয়ার জন্য যে ট্রান্সফার ফি দিতে হবে তা নিয়েই এখন দর কষাকষি চলছে। তাঁকে নিতে যে মোহনবাগানও বেশ আগ্রহী তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত মুম্বই সিটি ছেড়ে মেহতাবের গায়ে সবুজ-মেরুন জার্সি ওঠে কিনা সেটা তো সময়ই বলবে।

অন্যদিকে রবসন রোবিনহোর সঙ্গেও নাকি মোহনবাগানের কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে। কয়েকদিনের মধ্যেই তাঁকে চূড়ান্তও করে ফেলতে পারে সবুজ-মেরুন ব্রিগেড। মোহনবাগান যে এবারও বেশ শক্তিশালী দল গঠন করতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...