Monday, March 16, 2026

সরকারের সক্রিয় ভূমিকায় ডেঙ্গি কমেছে ৪০ শতাংশ! বিধানসভায় জানালেন ফিরহাদ

Date:

Share post:

রাজ্যে ডেঙ্গির প্রকোপ আগের তুলনায় অনেকটাই কমেছে বলে দাবি করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার বিধানসভায় এক বিধায়কের প্রশ্নের উত্তরে তিনি জানান, “২০২৩ সালের তুলনায় চলতি বছরে ডেঙ্গি ৪০ শতাংশ কমেছে। আগের মতো আর মহামারির চেহারা নিচ্ছে না।”

মন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যে ৬,৯১৬ জন সদস্য বিশিষ্ট ডেঙ্গি প্রতিরোধ বাহিনী কাজ করছে। শহরাঞ্চলে সচেতনতা বাড়ায় ডেঙ্গির সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তাঁর বক্তব্য, “কলকাতায় এখনও সেভাবে ডেঙ্গি দেখা যায়নি।”
জল জমা সমস্যা নিয়ে ফিরহাদ হাকিম বলেন, “শহরের ৯০ শতাংশ জায়গায় জল জমার কথা নয়, যদি ইরিগেশন ক্যানেল ঠিক থাকে। আমরা ইরিগেশন দপ্তরের সঙ্গে একাধিক দফায় বৈঠক করেছি যাতে এই ক্যানেলগুলি কার্যকর থাকে।” ডেঙ্গি প্রতিরোধে সরকারের সক্রিয় ভূমিকার পাশাপাশি তিনি নাগরিকদেরও সচেতন থাকার আহ্বান জানান।

আরও পড়ুন – ডায়মন্ডহারবার এফসির হাত ধরেই ফের কলকাতায় ব্রাইট এনোবাখারে

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...

গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি: রয়েছে কমলা সতর্কতাও

শীত শেষে ঝড়-বৃষ্টিতে খানিকটা স্বস্তি পাবে গোটা রাজ্য, এমনটা আশা করা হলেও সেই ঝড়-বৃষ্টি এবার রাজ্য জুড়েই তাণ্ডব...