Friday, June 5, 2026

দেশের জার্সিতে টেস্টে অভিষেক সাই সুদর্শনের, বিরাটের পজিশনে খেলবেন গিল

Date:

Share post:

গুজরাট টাইটান্সের হয়ে দুরন্ত পারফরম্যান্স। সেইসঙ্গে ঘরোয়া ক্রিকেটেও সফল। ইংল্যান্ডের বিরুদ্ধেই দেশের জার্সিতে অভিষেক হল সাই সুদর্শনের(Sai Sudarshan)। সেইসঙ্গেই প্রায় আট বছর পর ভারতীয় টেস্ট দলে ফিরলেন করুণ নায়ার(Karun Nair)। অপেক্ষা ছিল শুক্রবার ভারতের প্রথম একাদশ ঘোষণার। এরপরই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল। বিরাট কোহলির পজিশনেই এবার ব্যাটিং করতে নামবেন শুভমন গিল(Shubman Gill)।

ইংল্যান্ডের বিরুদ্ধে এবার সিরিজ শুরু হওয়ার আগে থেকেই সাই সুদর্শনকে(Sai Sudarshan) নিয়ে জল্পনাটা শুরু হয়ে গিয়েছিল। হবে নাই বা কেন প্রথম শ্রেনীর ঘরোয়া ক্রিকেটে যেমন দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। তেমনই এই তরুণ ক্রিকেটার সফল ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও। শুক্রবার ভারতের আরেক টেস্ট তারকা চেতেশ্বর পূজারার হাত থেকেই কেরিয়ারের প্রথম টেস্ট ক্যাপ উঠল সাই সুদর্শনের হাতে।

২০২২ সালে ভারতের প্রথম শ্রেনীর ক্রিকেটে অভিষেক হয়েছিল সাই সুদর্শনের। সেখানেই ১৯ ম্যাচে ১৯৫৭ রান রয়েছে সাই সুদর্শনের নামে। এছাড়া শেষ মরসুমের রঞ্জি ট্রফিতেও ব্যাট হাতে অত্যন্ত সফল সাই সুদর্শন। সেখানেই তিনি তিন ম্যাচে করেছিলেন ৩০৪ রান। এবার টেস্ট শুরুর আগে থেকেই তাঁকে নিয়ে জোর চর্চা চলছিল। শেষপর্যন্ত ইংল্যান্ডের বিরুদ্ধেই অভিষেক হয়ে গেল তাঁর।

ফাস্ট ডাউনমেই ব্যাটিং করতে নামবেন তিনি। অন্যদিকে প্রায় ৮ বছর পর দেশের জার্সিতে টেস্ট ফর্ম্যাটে ফিরলেন করুণ নায়ারও। এবারের প্রস্তুতি ম্যাচে দ্বিশতরান করেছিলেন তিনি। তবে সবচেয়ে বেশি নজর ছিল শুভমন গিলের ব্যাটিং পজিশনের ওপর। বিরাট কোহলি যে পজিশনে অর্থাৎ চার নম্বরে ব্যাটিং করতে নামতেন সেখানেই এবার নামবেন শুভমন গিল(Shubman Gill)।

Related articles

ডাবল ইঞ্জিনের প্রথম পদক্ষেপ, সাই-রাজ্য যৌথ উদ্যোগে বিশ্ব সাইকেল দিবসে বিশেষ কর্মসূচি

আগামী রবিবার বাইসাইকেল ডে উপলক্ষ্যে একটি সাইকেল যাত্রার ইভেন্টের আয়োজন করেছে সাই। যুবভারতী থেকে সেন্ট্রাল পার্ক হয়ে আবার...

“কান টানলে মাথা আসবে”, স্বরূপের পর স্ক্যানারে অরূপ! কী বললেন নিশীথ?

বৃহস্পতিবার রাতে গ্রেফতার হয়েছেন স্বরুপ বিশ্বাস। খেলার মাঠে তাঁর উল্কার গতিতে উত্থান হয়। তাঁর বিরুদ্ধে রাজ্য গেমসে একাধিক...

সুস্থ জীবনের বার্তা নিয়ে নতুন অভিযানে ওএসএল ডায়াগনস্টিকস

স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, সুলভ ও মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যেই নতুন কর্মসূচির সূচনা করল ওএসএল ডায়াগনস্টিকস...

যন্তর মন্তর অভিযানে প্রস্তুত ককরোচরা: দিল্লি পুলিশের ব্যারিকেডের জবাব হবে ফুলে

শনিবার ভারতের জেন-জি আন্দোলন হচ্ছেই রাজধানী দিল্লির বুকে। একদিকে কত জমায়েত হতে চলেছে, তার কোনও আন্দাজ করতে না...