Thursday, June 25, 2026

ইজরায়েলের মাইক্রোসফট অফিসের কাছে হামলা ইরানের: সূত্র

Date:

Share post:

সময় যত গড়াচ্ছে ততই ইজরায়েল – ইরান (Israel vs Iran) সংঘর্ষ মারাত্মক আকার নিচ্ছে। গত ১৯ জুন তেল আভিভে ইরানের ‘ক্লাস্টার বোমা’ (Claster Bomb) হামলার পর এবার শুক্রবার সকালে ইজরায়েলের মাইক্রোসফট অফিসের (Microsoft office, Israel) কাছে হামলা চালিয়েছে তেহরান, খবর অসমর্থিত সূত্রের। শোনা যাচ্ছে এই আক্রমণে ইজরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়েরশেবায় অবস্থিত মাইক্রোসফটের অফিস ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় বড় কোনও প্রাণহানি না ঘটলেও ৭ জন আহত হয়েছেন। এদিন সকালে কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরা খবরটি প্রকাশ করে।

ইরান বনাম ইজরায়েলের উত্তেজনার পরিস্থিতিতে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেছেন নেতানিয়াহু। অন্যদিকে আবার পাঁচটি বোয়িং ৭৪৭ বিমান চিন (China ) থেকে উড়ে গেছে ইরানের দিকে। তাহলে কি আমেরিকা ইজরায়েলের পাশে থাকায়, সংঘাতে তেহরানকে সাহায্য করছে বেজিং? ইতিমধ্যেই এ প্রশ্ন ঘোরাফেরা করছে আন্তর্জাতিক মহলে। সংঘর্ষের ৮ দিনে পরিস্থিতির স্বাভাবিক হওয়ার বদলে ক্রমশই জটিল হচ্ছে। ইজরায়েলি ডিফেন্স ফোর্স জানিয়েছে শুক্রবার তাদের দেশের নানা জায়গায় ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সপ্তাহব্যাপী লড়াইয়ে প্রথম ক্লাস্টার বোমা ব্যবহারের খবরও মিলেছে। এর জেরে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। ২০০৮ সালে ‘কনভেনশন অফ ক্লাস্টার মিউনিশনশ’ আন্তর্জাতিক চুক্তিতে এই বোমা ব্যবহার নিষিদ্ধ করা হয়। যদিও ইরান, ইজরায়েলের মতো দেশ ওই চুক্তির অংশ নয়। পাশাপাশি আবার ইরানের বিরুদ্ধে আমেরিকা অস্ত্র ধরবে কিনা সেই বিষয়ে দু সপ্তাহের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন এখনও ইরান, ইজরায়েল, আমেরিকার এক টেবিলে বসে আলোচনার সম্ভাবনা রয়েছে। কিন্তু যদি এভাবেই পরিস্থিতি বদলাতে থাকে তাহলে খুব দ্রুতই গোটা বিশ্বের জন্য সেটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াবে।

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...