Friday, June 26, 2026

তিরন্দাজিতে রুপো জয় জুয়েলের, শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

এশিয়া কাপ স্টেজ-২ তে নয়া নজিরের মালিক বাংলার জুয়েল সরকার (Juyel Sarkar)। তিরন্দাজী রকার্ভ ইভেন্টে রুপো জিতলেন বাংলার এই তরুণ তিরন্দাজি। তাতেই আপ্লুত বঙ্গবাসী। এমন সাফল্যের পরই টুইট করে জুয়েল সরকারকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বাংলার তীরন্দাজী অ্যাকাডেমিরই ছাত্র এই জুয়েল সরকার (Juyel Sarkar)। তাঁর সাফল্যে আপ্লুত বাংলার মুখ্যমন্ত্রী।

সোশ্যাল মিডিয়াতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন, “এটা সত্যিই একটা গর্বের বিষয়। আমাদের বাংলার ঝাড়গ্রামে তীরন্দাজী অ্যাকাডেমির জুয়েল সরকার এশিয়া কাপ স্টেজ-২ তে পুরুষদের দলগত তীরন্দাজীতে রুপো জিতেছে। জুয়েলকে অনেক শুভেচ্ছা। সেইসঙ্গে তাঁর পরিবরের সকলকেও অনেক শুভেচ্ছা। গত ফেব্রুয়ারিতে উত্তরাখন্ডে যে ন্যাশনাল হয়েছিল সেখানেও বাংলার হয়ে মালদের এই তীরন্দাজ সোনা জিতেছিল”।

ন্যাশনালসে সোনা জিতেই সকলের নজর কেড়েছিল জুয়েল সরকার। সেই ধারা এবার এশিয়া কাপ স্টেজ-২ তেও ধরে রাখলেন জুয়েল।

Related articles

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...