Friday, June 26, 2026

ধীরে চলছেন ট্রাম্প! পশ্চিম এশিয়ার রাশ ইউরোপের হাতে যাওয়ার পালা

Date:

Share post:

ইরানকে সম্পূর্ণ আত্মসমর্পণের বার্তা দিয়েও হঠাৎই সচেতন ডোনাল্ড ট্রাম্প। গত ২৪ ঘন্টায় কোনওরকম হুঙ্কার ইরানের প্রতি দিতে দেখা যায়নি ট্রাম্পকে (Donald Trump)। অন্যদিকে ইজরায়েলের অস্তিত্ব বিলুপ্ত করা থেকে ইরানকে বিরত রাখতে জেনেভায় (Geneva) ইউরোপের প্রথম সারির নেতৃত্বদের সঙ্গে বৈঠকে ইরান (Iran)। ফলে পশ্চিম এশিয়ার রাশ আমেরিকার হাত থেকে অনেকটাই ইউরোপের (Europe) হাতে চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

বিনা প্ররোচনায় হামলাকারী ইজরায়েলের পিছনে যে আমেরিকা রয়েছে, তা ইরানের সর্বাধিনায়ক খামেনেই বক্তব্যে স্পষ্ট করে দিয়েছিলেন। আমেরিকাকে যথোপযুক্ত শাস্তি দেওয়ার বার্তাও দিয়েছিলেন স্পষ্ট করে। পশ্চিম এশিয়ায় যেসব জায়গায় মার্কিন ঘাঁটি রয়েছে তার সবই ইরানের ক্ষেপণাস্ত্রের সীমার মধ্যে, এমনটাও উল্লেখ করে দেওয়া হয়।

ঠিক দুদিন আগে ট্রাম্প (Donald Trump) ও খামেনেই-এর মধ্যে দূর থেকে হলেও, এই ধরনের উত্তপ্ত বাক্য বিনিময়ের পরেই হঠাৎ শান্ত আমেরিকা। মার্কিন সামরিক বিমান পশ্চিম এশিয়ায় পাড়ি দিলেও হামলা থেকে বিরত থাকে আমেরিকা।

ইজরায়েল-ইরান যুদ্ধ পরিস্থিতিতে এবার মাঠে নেমেছে ইউরোপ (Europe)। জেনেভায় শুক্রবার গুরুত্বপূর্ণ বৈঠকে ইউরোপিয়ান দেশগুলির নেতৃত্ব বৈঠক করছেন ইরানের (Iran) প্রতিনিধির সঙ্গে। বৈঠকে উপস্থিত থাকবে ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ডের প্রতিনিধিরা। এই বৈঠক থেকেই ইরানকে হামলা থেকে বিরত রাখার পথ খুঁজে পাবে ইউরোপ, এমনটাই প্রত্যাশা নেতৃত্বদের।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...