Monday, June 8, 2026

৯ বছর পরে সোমবার বাংলাদেশের দূতের সঙ্গে সাক্ষাৎ বাংলার মুখ্যমন্ত্রীর!

Date:

Share post:

প্রতিবেশী দেশে রাজনৈতিক টালমাটাল। তদারকি সরকারের আমলেও থামেনি অশান্তি। ভাঙা পড়ছে একের পর এক মনীশীদের বাড়ি-স্মৃতি সৌধ। এমনকী ভাঙা পড়েছে সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত কাছারি বাড়িও। তদন্তের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই পরিস্থিতিতে মমতার সঙ্গে দেখা করতে আসছেন নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের (Bangladesh) হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লা। সোমবারই নবান্নে (Nabanna) বৈঠকের সম্ভাবনা।

তথ্য অনুযায়ী, শেষ ২০১৬ সালে তৎকালীন ঢাকার হাইকমিশনার মোয়াজ্জেম আলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। আগামী সোমবার, ২৩ জুন মমতার সঙ্গে দেখা করতে নবান্নে আসছেন নয়াদিল্লির হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লা। সূত্রের খবর, সিরাজগঞ্জে রবীন্দ্রনাথের বাড়ি ভাঙচুর নিয়ে তাঁদের কাছে থাকা ‘প্রকৃত তথ্য’ মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) জানাবেন তিনি। সীমান্ত সমস্যা নিয়েও তাঁদের মধ্যে কথা হওয়ার সম্ভাবনা।

হাসিনা সরকারের পতনের সময় থেকেই প্রতিবেশি দেশে চূড়ান্ত নৈরাজ্য চলছে। সংখ্যালঘুদের উপর নির্যাতন, মনীষীদের অপমান, স্থাপত্যকীর্তি ভাঙচুরের মতো ঘটনা অভিযোগ উঠছে। তালিকায় রয়েছে কবিগুরুর স্মৃতি বিজড়িত বাড়িও। এই সব কথা নিয়েই আলোচনা হতে পারে।

মঙ্গলবার প্রাতঃরাশে জহর সরকারের সঙ্গেও দেখা করতে পারেন এম রিয়াজ হামিদুল্লা। তবে, রাজ্যপালের সঙ্গে আলাদা বৈঠক হবে কি না তা এখনও জানা যায়নি।

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...