Thursday, June 4, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে আদ্যাপীঠে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর উদ্যোগে বিশেষ কর্মশালা 

Date:

Share post:

‘যোগ সারায় রোগ’— এই প্রাচীন প্রবাদকে বাস্তবের মঞ্চে রূপ দিতে বিশ্ব যোগ দিবসে এক অনন্য উদ্যোগ নিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। ২১ জুন, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে উত্তর কলকাতার পবিত্র আদ্যাপীঠ মন্দিরে অনুষ্ঠিত হল যোগ ও ধ্যান বিষয়ক বিশেষ কর্মশালা। সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ বলে জানান আয়োজক সংস্থা।

অনুষ্ঠানে প্রধান যোগগুরু হিসেবে উপস্থিত ছিলেন যোগী বিশ্ব, যিনি শরীর ও মনের সুস্থতার দিশা দেখান উপস্থিত শতাধিক অংশগ্রহণকারীকে। কর্মশালায় অংশ নেন আদ্যাপীঠের প্রায় ৩০০ জন আবাসিক মা ও বালিকা বিদ্যালয়ের ছাত্রী। উদ্বোধনী পর্বে প্রদীপ প্রজ্বালন করেন আদ্যাপীঠের ব্রহ্মচারী মুরাল ভাই, দীপা মা, যোগী বিশ্ব এবং শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর ডিরেক্টর রূপক সাহা।

ব্রহ্মচারী মুরাল ভাই বলেন, “আদ্যামা’র আশীর্বাদে শ্যাম সুন্দর কোং-এর এই প্রয়াস সফল হোক। এই মায়েদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।” দীপা মা-ও এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

যোগগুরু যোগী বিশ্ব বলেন, “জীবনের সায়াহ্নে পৌঁছে যাওয়া মায়েদের জন্য এই কর্মশালা খুবই প্রয়োজনীয়। আমরা অংশ নিতে পেরে কৃতজ্ঞ।” রূপক সাহা জানান, “এই অনুষ্ঠান একদিনের নয়, এটি একটি দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সচেতনতা প্রকল্প। কর্মশালার পর অংশগ্রহণকারীদের জন্য থেরাপি ও নিয়মিত অনুশীলনের ব্যবস্থা করা হয়েছে। যোগ কেবল দেহ নয়, মন ও আত্মার ভারসাম্য রক্ষা করতেও সহায়ক।” সকল বয়সের মানুষের অংশগ্রহণে এবং এক মানবিক পরিবেশে আন্তর্জাতিক যোগ দিবসের এই অনুষ্ঠান আনন্দমুখর ও অর্থবহ হয়ে ওঠে। শ্যাম সুন্দর কোং জুয়েলার্স-এর এই সমাজমুখী প্রয়াস আগামীতেও চলবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে।

আরও পড়ুন – রাজনৈতিক যোগ থেকে পেশাগত গাফিলতি! অক্সফোর্ড কাণ্ডের পর ফের বিতর্কে চিকিৎসক রজতশুভ্র

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

তোলাবাজি, জমিদখল-সহ একাধিক অভিযোগ! বহিষ্কৃত বিধায়ক সন্দীপনের বিরুদ্ধে থানায় নালিশ প্রিয়াঙ্কার

সকালে বিক্ষোভ প্রদর্শনের পরে তৃণমূলের (TMC) বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার (Sandipan Saha) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি...

আদি-নব্য দ্বন্দ্বে উত্তপ্ত টলিপাড়া! টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে ইট-ডিমবৃষ্টি

টলিপাড়ার সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের কথা ঘোষণা করতেই উত্তপ্ত হয়ে উঠল টলি পাড়ার টেকনিশিয়ান্স স্টুডিও চত্বর (Technicians Studio)। বুধবার...

তাজপুরে নয়, আদানিকে নিয়ে দাদনপাত্রবাড়ে সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি: মুখ্যমন্ত্রী

বুধবার আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার করণ আদানির সঙ্গে সমুদ্র বন্দর নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই...

IND vs AFG: চোটের ধাক্কায় ছিটকে গেলেন কোহলি! বিকল্প হতে পারেন কারা?

আইপিএলের পরই চোটের সমস্যায় বিরাট কোহলি(Virat Kohli )। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে সম্ভবত খেলতে পারবেন না বিরাট কোহলি।...