Saturday, June 27, 2026

শাহের সফরের আগেই ফের রক্তাক্ত ছত্তিশগড়! মাওবাদীদের হাতে খুন ২

Date:

Share post:

ছত্তিশগড় থেকে মাওবাদ (Maoist) বিদায় নিয়েছে, ঘটা করে দাবি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রক। সেই ছত্তিশগড়ে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের (Amit Shah) সফরের আগেই মাওবাদীদের (Maoist) হাতে রক্তাক্ত ছত্তিশগড়। পুলিশের মদতদাতা সন্দেহে দুই গ্রামবাসীকে খুন করল মাওবাদীরা। এক সপ্তাহের ব্যবধানে মোট পাঁচজনকে খুন করেছে মাওবাদীরা। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে একদল সশস্ত্র মাওবাদী (সিপিআই) ওই দুই ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরদিন, রবিবার সকালে উদ্ধার হয় তাঁদের রক্তাক্ত নিথর দেহ। ঘটনা ঘটেছে এমপুর ও সেন্দ্রাবোর গ্রামে। নিহতদের মধ্যে একজনের নাম সামাইয়া (পূর্ববর্তী মাওবাদী, সম্প্রতি আত্মসমর্পণ করেন), অন্যজন ভেকো দেবা (স্থানীয় গ্রামবাসী)। পুলিশের প্রাথমিক অনুমান, পুলিশকে তথ্য দেওয়ার সন্দেহেই তাঁদের খুন করা হয়েছে। এই ঘটনার মাত্র পাঁচদিন আগে, মাওবাদীরা গলায় দড়ি দিয়ে খুন করেছে তিনজনকে, যার মধ্যে ছিলেন একজন ১৩ বছরের কিশোর।

নিরাপত্তা বাহিনী যখন ‘অপারেশন ব্ল্যাক ফরেস্ট’ বা ‘অপারেশন কাগার’ চালিয়ে মাওবাদী শিবিরে ঢুকে শীর্ষ নেতাদের খতম করছে বলে ঢাক পেটাচ্ছে, তখন গ্রামে গ্রামে সাধারণ মানুষ, বিশেষ করে আত্মসমর্পণকারীদের নৃশংসভাবে হত্যা করছে মাওবাদীরা । প্রশাসনের কথিত সফলতার জবাবে মাওবাদীরা এখন পাল্টা হুমকি হয়ে উঠেছে।

এই পরিস্থিতিতেই রবিবার ছত্তিশগড়ে পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। তাঁর সফরের উদ্দেশ্য, নাকি রাজ্যে কেন্দ্রের ‘সাফল্য’ প্রচার? প্রশ্ন তুলছেন অনেকেই। যেখানে কেন্দ্রীয় নেতৃত্ব বলছে, “মাওবাদীরা নিশ্চিহ্ন হয়ে গেছে”, তখন এইসব খুনের ঘটনা তখন নতুন করে প্রশ্ন তুলছে কেন্দ্রীয় নিরাপত্তার দিকে।

আরও পড়ুন : গুলির লড়াইয়ে নিকেশ ২ মাওবাদী, ছত্তিশগড়ে চলছে তল্লাশি অভিযান

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...