Wednesday, June 24, 2026

কালীগঞ্জে আলিফার জয় শুধু সময়ের অপেক্ষা, নজর মার্জিনে

Date:

Share post:

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। রাত পোহালেই শুরু হবে কালীগঞ্জ উপনির্বাচনের ভোট গণনা। ভোট গণনার গতিতে বিকেলের মধ্যেই জানা যাবে চূড়ান্ত ফল। তবে ফল ঘোষণার আগেই আত্মবিশ্বাসে ভরপুর তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। তাঁর দাবি, “জয় সুনিশ্চিত। এখন শুধু মার্জিন কতটা বাড়ে, সেটাই দেখার।”

প্রসঙ্গত, আলিফার প্রয়াত পিতা নাসিরউদ্দিন আহমেদ ২০২১ সালের নির্বাচনে ৫৩ শতাংশ ভোট পেয়ে, বিজেপি প্রার্থীকে ৪৬ হাজার ৯৮৭ ভোটে পরাজিত করেছিলেন। এবারও তাঁর কন্যার প্রতি জনসমর্থন দেখে রাজনৈতিক মহলের ধারণা—এই জয়ও একতরফা হতে চলেছে।

এইবারের নির্বাচনে বিজেপি শিবিরে ছিল না আগের মতো হাই-প্রোফাইল প্রচার। মোদি, অমিত শাহ বা অন্যান্য কেন্দ্রীয় নেতাদের আগমন দেখা যায়নি। দলীয় সংগঠনেরও ছিল ঘাটতি। এমনকি, সাধারণ মানুষের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগেও পিছিয়ে ছিল বিরোধীপক্ষ।

অন্যদিকে, কালীগঞ্জে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত ও স্থানীয় স্তরের জনপ্রতিনিধিরা উন্নয়নের নানা কর্মসূচি—যেমন রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ ব্যবস্থা, আলো ইত্যাদি—নিয়মিত রূপায়ণ করেছেন। যার প্রভাব সরাসরি ভোটের বাক্সে পড়েছে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তৃণমূলের কালীগঞ্জ ব্লক সভাপতি দেবব্রত মুখোপাধ্যায় বলেন, “ভয়ঙ্কর বৃষ্টির মধ্যেও ৭৩ শতাংশ ভোট পড়েছে, এটা বড় বার্তা। বিরোধীরা যতই অপপ্রচার করুক, মানুষ আমাদের পাশে থেকেছে। আমরা একজোট হয়ে লড়েছি। এখন শুধু জয় উদ্‌যাপনের অপেক্ষা।” সব মিলিয়ে, কালীগঞ্জে জয়ের রূপরেখা প্রায় স্পষ্ট। এখন শুধু দেখার, আলিফা আহমেদ তাঁর পিতার ভোট মার্জিনের রেকর্ড ভাঙতে পারেন কি না।

আরও পড়ুন – চেরনোবিলের মতো বিস্ফোরণ! ইরানের পারমাণু বিদ্যুৎকেন্দ্রে জোরালো হামলা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...