Tuesday, June 2, 2026

বিধানসভার লবিতে অসুস্থ বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন

Date:

Share post:

সোমবার, হঠাৎ বিধানসভার (Assembly) লবিতে অসুস্থ হয়ে পড়লেন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী (Manoranjan Byapari)। বিধায়ক নওশাদ সিদ্দিকি সহ আরও কয়েকজন মিলে ধরাধরি করে অ্যাম্বুল্যান্সে তুলে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। জানা গিয়েছে, এদিন বিধানসভায় নিজের কক্ষের দিকে যাচ্ছিলেন বলাগড় কেন্দ্রের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী(Manoranjan Byapari)। বিধানসভা করিডরে হঠাৎ করেই চলতে চলতে মাটিতে মুখ থুবড়ে পড়ে অজ্ঞান হয়ে যান প্রবীণ বিধায়ক। আওয়াজ শুনে দ্রুত ছুটে আসেন অন্যান্য বিধায়করা। নওশাদ সিদ্দিকি তাঁর চোখে-মুখে জল দেন, জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। কুলটি কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা পেশায় চিকিৎসক ডা. অজয় পোদ্দার সেখানে পৌঁছে প্রাথমিকভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।

বিধানসভার মেডিকেল ইউনিটে খবর পাঠানো হলে চিকিৎসা বিভাগের কর্মীরা এসে প্রাথমিকভাবে পরীক্ষা করে জানান, তাঁর রক্তচাপ স্বাভাবিক মাত্রার চেয়ে অনেকটাই বেশি ও তাঁর রক্তে শর্করার মাত্রাও মাপা হয়। অনেকক্ষন চেষ্টা সত্ত্বেও জ্ঞান ফেরেনি। এরপরেই তাঁকে জরুরি ভিত্তিতে এসএসকেএম (SSKM Hospital) হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

Related articles

বকেয়া DA মেটাতে বড় পদক্ষেপ নবান্নের! জারি নির্দেশিকা

প্রতিশ্রুতি মত রাজ্য সরকারি কর্মচারী, পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের প্রাপ্য বকেয়া মহার্ঘ ভাতা (DA) মিটিয়ে দিতে রাজ্য সরকার...

বুধবার থেকেই সূচনা ‘অন্নপূর্ণা যোজনা’র, ভার্চুয়াল উদ্বোধন মুখ্যমন্ত্রীর

রাজ্যের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’-র (Annapurna Vander) আনুষ্ঠানিক সূচনা হতে চলেছে বুধবার। এদিন দুপুর সাড়ে ১২টায়...

বৈভবের পড়াশোনার খরচ দেবেন ললিত, কিশোর ক্রিকেটারকে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ

বৈভব সূর্যবংশীতে মজেছে ক্রিকেট বিশ্ব। সদ্য সমাপ্ত আইপিএলে সব থেকে চর্চিত নাম বৈভব( Vaibhav Sooryavanshi)। আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের...

বিজেপিকে সরাবই! ধর্নামঞ্চ থেকে হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমোর

 তাঁকে আটকানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "যদি বেঁচে থাকি বিজেপি-কে সরাবই।" দলনেত্রী মঙ্গলবার...