Friday, June 19, 2026

“আমাদের দিঘায় এবার রথ এসেছে, বসেছে মেলা…”: ভাইরাল গানের অনুকরণে রথযাত্রার প্রস্তুতির পোস্ট তৃণমূলের

Date:

Share post:

অভিনেতা-পরিচালক অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya) লেখায় সুরে গাওয়া গান, ”আমাদের বকুলতলায় ভিড় জমেছে, বসেছে মেলা…”। সেই গান স্যোশাল মিডিয়ায় (Social Media) ভাইরাল। প্যারোডিও বেরিয়েছে তার। এবার সেই গানের অনুকরণে গান দিয়ে দিঘার রথযাত্রার আমন্ত্রণ জানাল তৃণমূল কংগ্রেস (TMC)। তাদের স্যোশাল মিডিয়া পেজে সেই গান পোস্ট হয়েছে।

প্রথমবার রথাযাত্রা ঘিরে দিঘার (Digha) জগন্নাথ মন্দির ঘিরে চূড়ান্ত প্রস্তুতি। সাজছে রথ। তৎপর প্রশানস। সুষ্ঠু ভাবে রথযাত্রা পরিচালনা করতে বিভিন্ন নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন দিঘার রথযাত্রায়। তার আগে সেই রথযাত্রা নিয়ে স্যোশাল মিডিয়ায় পোস্ট করল তৃণমূল।
আরও খবর৯ বছর পরে বাংলার মুখ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের হাইকমিশনারের

লেখা হয়েছে, ”আমাদের দিঘায় (Digha) এবার রথ এসেছে, বসেছে মেলা, ঘুরতে যাব আমি তুমি।” একই সঙ্গে লেখা হয়েছে, ”প্রথম রথযাত্রার জন্য প্রস্তুত হচ্ছে দিঘা”। এর সঙ্গে রথের প্রস্তুতির ভিডিও পোস্ট করে হয়েছে।

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...