Friday, June 26, 2026

মাঠে নিয়মভঙ্গে আইসিসির শাস্তি ঋষভ পন্থকে

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। একই ম্যাচের দুই ইনিংসে সেঞ্চুরি করে নতুন রেকর্ড তৈরি করেছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। কিন্তু চতুর্থ দিনের পর সেই পন্থকেই শাস্তি আইসিসির। শৃঙ্খলাভঙ্গের দায়ে ঋষভ পন্থকে শাস্তি দিল আইসিসি (ICC)। কাটা হচ্ছে তাঁর ম্যাচ ফি। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন ফিল্ড আম্পায়ারের সঙ্গে খারাপ আচরণ। আর তাতেই ঋষভ পন্থকে শাস্তির সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।

তৃতীয় দিন ম্যাচ চলাকালীনই ঘটে এই ঘটনা। বল পরিবর্তন নিয়ে ফিল্ড আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। আম্পায়ারের সঙ্গে বেশ কিছুক্ষণ ধরেই তর্কাতর্কি করেন তিনি। আর সেটাই ভালোভাবে নেয়নি আইসিসি (ICC)। কার্যত আইসিসির নিয়মভঙ্গ করেছেন ঋষভ পন্থ। এরপরই তাঁকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ম্যাচ ফি কতটা কাটা হবে তা নিয়ে এখনও পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কারণ বিগত ২৪ মাসে এটাই ঋষভ পন্থের মাঠে প্রথম অফেন্স। আইসিসির লেভিল ওয়ান নিয়ম ভঙ্গের অভিযোগ এসেছে ঋষভ পন্থের বিরুদ্ধে। ম্যাচ কমিশনের রিপোর্ট মেনেও নিয়েছেন তিনি। ঋষভ পন্থকে যে আইসিসি শাস্তি দেবে তা কার্যত নিশ্চিত। তবে কত শতাংশ ম্যাচ ফি কাটা হবে সেটা পরে ঠিক করা হবে।

অন্যদিকে এই টেস্টে দুরন্ত পারফরম্যান্স দেখাচ্ছেন ঋষভ পন্থ। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের পরপর দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন ঋষভ পন্থ। নতুন রেকর্ড গড়েছেন তিনি। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...