Wednesday, June 24, 2026

দিমিত্রি দিয়ামনতাকসকে রাখার পথেই ইস্টবেঙ্গল

Date:

Share post:

ইস্টবেঙ্গলে কী থাকবেন দিমিত্রি দিয়ামনতাকস (Dimitri Diamantakos)। প্রথমে শোনা যাচ্ছিল তাঁকে নাকি ছেড়ে দিতে চলেছে ইস্টবেঙ্গল (Eastbengal)। কিন্তু এখন সেই সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। কারণ কোচ অস্কার ব্রুজোঁ নাকি চেয়েছেন এই গ্রীক তারকা ফুটবলারকে। গত মরসুমে ভালো পারফরম্যান্স দেখাতে না পারলেও, আগামী মরসুমেও নাকি দিমিত্রি দিয়ামনতাকসের (Dimitri Diamantakos) ওপরই ভরসা রাখছেন লাল-হলুদ কোচ। সেভাবেই নাকি দলও সাজাচ্ছেন তারা।

গত মরসুমে সবচেয়ে বেশি দাম দিয়ে দিমিত্রি দিয়ামনতাকসকে (Dimitri Dimantakos) দলে নিয়েছিল ইস্টবেঙ্গল (Eastbengal)। কিন্তু সেই মরসুমে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি দিমিত্রি দিয়ামনতাকস। আইএসএলের (ISL) মাঝপথেই তাঁকে ছাড়ার বার্তা উঠে গিয়েছিল। এমনকি অস্কার দায়িত্ব নেওয়ার পরও তাঁর খেলায় অসন্তোষ প্রকাশ করেছিলেন। সেই সময় থেকেই এই তারকা ফুটবলারকে নাকি ছেড়ে দেওয়ার কথা শোনা যাচ্ছিল।

এবার জোরকদমে দল গঠন শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল। সেখানেই দিমিত্রি দিয়ামনতাকসকেও (Dimitri Diamantakos) নাকি না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু এরপরই সিদ্ধান্ত বদল কোচের। তিনিই নাকি এই গ্রীক স্ট্রাইকারকে চেয়েছেন। এমনকি আগামী মরসুমের পরিকল্পনায় তাঁর প্রথম একাদশেও নাকি রয়েছেন দিমিত্রি দিয়ামনতাকস।

তবে মাধি তালাল এই মরসুমে থাকবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। কারণ এখনও চোট সারিয়ে উঠতে পারেননি তিনি। তারপর রয়েছে রিহ্যাব। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবে লাল-হলুদ ব্রিগেড।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...