Tuesday, June 9, 2026

ডুয়ার্সে ফিল্ম সিটি গড়লে বাড়বে কর্মসংস্থান ও পর্যটন: দাবি বিধায়ক কাঞ্চন মল্লিকের

Date:

Share post:

উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে এবার নতুন সম্ভাবনার দিক খুঁজছে রাজ্য সরকার। ডুয়ার্স অঞ্চলে পরিবেশবান্ধব ফিল্ম সিটি গঠনের ভাবনা উঠে এল রাজ্যের জনপ্রিয় অভিনেতা ও বিধায়ক কাঞ্চন মল্লিকের মুখে। বুধবার মালবাজারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “ডুয়ার্সের এই অপরূপ প্রাকৃতিক পরিবেশে যদি পরিবেশের ক্ষতি না করে একটি ফিল্ম সিটি গড়ে তোলা যায়, তাহলে এখানকার আর্থ-সামাজিক অবস্থার আমূল পরিবর্তন ঘটবে।”

এদিন লাভায় একটি ছবির শুটিং শেষ করে কলকাতা ফেরার পথে কাঞ্চন মল্লিক মালবাজারে পৌঁছান। টুরিস্ট লজে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মালের বিধায়ক তথা রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রী বুলু চিক বড়াইক। দুই বিধায়কের এই সৌহার্দ্যমূলক সাক্ষাৎ ঘিরে সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে ফিল্ম সিটি প্রসঙ্গ।

বিধায়ক কাঞ্চন মল্লিক বলেন, “আমাদের রাজ্যের উত্তরে পাহাড় আর দক্ষিণে সমুদ্র—দুটোই রয়েছে। বহু ছবির শুটিং ইতিমধ্যেই এখানে হয়েছে। এই রাজ্যকে সিনেমার দিক থেকেও এগিয়ে নিয়ে যেতে হলে উত্তরবঙ্গের মতো জায়গায় ফিল্ম সিটি গড়ে তোলা সময়ের দাবি।” তিনি আরও বলেন, এই উদ্যোগ সফল হলে পর্যটনের প্রসার যেমন ঘটবে, তেমনি স্থানীয় যুবসমাজের জন্য তৈরি হবে কর্মসংস্থানের নতুন দরজা।

রাজ্য সরকার ইতিমধ্যেই শিল্প ও পর্যটনকে ঘিরে একাধিক প্রকল্পে কাজ শুরু করেছে। ডুয়ার্সের মতো পরিবেশসমৃদ্ধ অঞ্চলে ফিল্ম সিটির বাস্তবায়ন সেই বৃহত্তর পরিকল্পনারই অঙ্গ হতে পারে বলে মত রাজনীতিক ও শিল্পী মহলের। সংশ্লিষ্ট মহলের আশা, এমন উদ্যোগ রাজ্যের উন্নয়ন, সংস্কৃতি ও অর্থনীতিকে একসঙ্গে এগিয়ে নিয়ে যেতে পারে।

আরও পড়ুন – শোওয়ার ঘরে ঢুকে ত্রাস! দিনভর নাটকের পর খাঁচাবন্দি হল বাঘ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...