Monday, May 4, 2026

জঙ্গলে ‘খাদ্য’ খুঁজে সেনার হাতে তুলে দেবে জেডএসআই, মউ চুক্তি ব্রিগেডিয়ার যাদবের সঙ্গে

Date:

Share post:

যুদ্ধ কিংবা অপারেশন— দুর্গম জঙ্গল বা সীমান্তে সেনাবাহিনীর মুখোমুখি হতে হয় খাদ্যসংকটের। আর সেই সমস্যার সমাধানে এবার মাঠে নামছে জুলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া (ZSI)। জঙ্গলে ঘেরা প্রত্যন্ত এলাকায় খাদ্যযোগ্য উদ্ভিদ চিহ্নিত করে তা নিয়ে তথ্যভাণ্ডার তৈরি করবে ZSI। সেই তথ্য সরাসরি তুলে দেওয়া হবে ভারতীয় সেনার হাতে।

ZSI-এর ডিরেক্টর ড. ধৃতি বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‌“ভারতের সীমান্তবর্তী দুর্গম এলাকায় স্থানীয় বাসিন্দারা ও বন্যপ্রাণীরা বিভিন্ন গাছগাছালি থেকেই খাবার সংগ্রহ করেন। ওইসব উদ্ভিদের খাদ্য ও পুষ্টিগুণ নির্ধারণ করে সেনাবাহিনীকে জানানো হবে, যাতে যুদ্ধক্ষেত্রে প্রয়োজনে জঙ্গল থেকেই খাদ্য সংগ্রহ করা যায়।”

এর জন্য মেঘালয়, মণিপুর ও মিজোরাম সীমান্ত এলাকায় গবেষণার কাজ চালাবে ZSI এবং জিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া (GSI)-র বিজ্ঞানীদের যৌথ দল। সেনাবাহিনীর কাউন্টার ইনসার্জেন্সি অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল-এর সঙ্গে মউ (MoU) চুক্তিতে সম্মত হয়েছে ZSI। চুক্তিতে স্বাক্ষর করবেন ব্রিগেডিয়ার রোহিত যাদব। এই চুক্তির ঘোষণা হয় বৃহস্পতিবার, প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে। উপস্থিত ছিলেন ZSI-এর বিজ্ঞানী ড. গুরুপদ মণ্ডল, ড. নভনীত সিং ও ড. তমাল মণ্ডল।

ড. ধৃতি বন্দ্যোপাধ্যায় আরও জানিয়েছেন, ZSI-এর ১১০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ১ থেকে ৩ জুলাই পর্যন্ত তিন দিনের ট্যাক্সোনমি সামিট অনুষ্ঠিত হতে চলেছে। কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব ৩০ জুন ওই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এই উপলক্ষে প্রকাশিত হবে বার্ষিক অ্যানিম্যাল ডিসকভারি ২০২৪, যেখানে নতুন আবিষ্কৃত ৬০০ প্রাণীর প্রজাতি সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে। সেনার হাতে তুলে দেওয়া হবে প্রকৃতির ভাণ্ডার— অস্ত্র নয়, এবার খাদ্যের খোঁজে নামল ZSI।

আরও পড়ুন – থানার সামনেই চুরি! ওসির গাড়ি নিয়ে চম্পট, ধৃত উত্তর দিনাজপুরের যুবক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে