Friday, May 15, 2026

গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের কারণে রথযাত্রায় ৯ জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস!

Date:

Share post:

সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে পূর্ব মেদিনীপুরের দিঘায় (Digha), বিক্ষিপ্ত বৃষ্টি (Rain) ভিজছে হুগলির মাহেশের রথও। হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস সত্যি করে জগন্নাথ বন্দনার দিনে বর্ষণমুখর প্রকৃতি। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের ৯ জেলায় শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে। যদিও তাতে আর্দ্রতাজনিত অস্বস্তি কমার সম্ভাবনা কম।

রথের (Rathayatra) সঙ্গে বৃষ্টির যোগ আজ নতুন নয়। চলতি বছরেও কোনও ব্যতিক্রম হল না। শুক্রবার সকাল থেকে বাংলার বিভিন্ন প্রান্তে রথযাত্রার পুজো শুরু হয়েছে। তার মাঝেই কোথাও ঝিরঝিরে কোথাও আবার দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। আজ পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ার জেলাতেও বৃষ্টি বাড়বে। গোটা রাজ্যেই আপাতত বর্ষা (Monsoon) অত্যন্ত সক্রিয়। সমুদ্রে জারি করা হয়েছে লাল সতর্কতা। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকাতে বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া।আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ২৭ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।

 

 

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...