Sunday, April 12, 2026

বিপুল জনসমুদ্রের মধ্যে দিঘায় রথের রশিতে টান মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বিপুল জনসমুদ্রের মধ্যে দিয়ে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা ঝাঁট দিয়ে দিঘার জগন্নাথ ধামে রথযাত্রার (RathYatra) সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার, প্রথা মেনে তিনটি রথের সামনেই আরতি করেন মুখ্যমন্ত্রী। তার পরে নির্দিষ্ট সময়েই গড়ায় রথের চাকা। রাস্তার দুধারের ব্যারিকেড করা রয়েছে। সেই ব্যারিকেডেই রয়েছে রথের রশি। মুখ্যমন্ত্রী জানান, সেই দড়ি ছুঁলেই রথের রশি স্পর্শ হবে।

দিঘায় (Digha) জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে এইবারে প্রথম পালন হচ্ছে রথযাত্রা (RathYatra)। তুমুল উদ্দীপনা সৈকত শহরজুড়ে। কাতারে কাতারে পুণ্যার্থীরা উপস্থিত হয়েছেন রথযাত্রা উপলক্ষ্যে। মন্দির উদ্বোধনের সময়ই সোনার ঝাড়ু উপহার দিয়েছিলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। সেই সোনার ঝাড়ু দিয়ে রাস্তা ঝাঁট নিয়ে রথযাত্রার সূচনা করেন মমতা। তার আগে তিনটি রথের সামনেই আরতি করেন মুখ্যমন্ত্রী। রথের রশিতে টান দেন মুখ্যমন্ত্রী। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।
আরও খবররাজ্যবাসীকে রথযাত্রার শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, দিঘা জগন্নাথ ধামের উল্লেখ করে পোস্ট অভিষেকের

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...