Thursday, June 25, 2026

শেফালির মৃত্যু: হৃদরোগ না কি অন্য কিছু! তদন্তে ফরেনসিক টিম

Date:

Share post:

মাত্র ৪২ বছর বয়সে হঠাৎই চলে গেলেন কাঁটা লাগা গার্ল শেফালি জরিয়ালা (Shefali Jariwala)। আর তারপরেই উঠছে প্রশ্ন, এই মৃত্যু কি স্বাভাবিক? নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য রহস্য! প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা বলা হলেও, ঘটনাস্থলে ফরেনসিক টিমের উপস্থিতি ও পুলিশি জিজ্ঞাসাবাদে প্রশ্ন উঠছে—এ কি নিছক দুর্ঘটনা, নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনো গল্প?

শুক্রবার গভীর রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন শেফালি (Shefali Jariwala)। দ্রুত তাঁকে কুপার হাসপাতালে নিয়ে যান স্বামী পরাগ ত্যাগী। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু বিষয়টি এখানেই থেমে থাকেনি। শনিবার সকালে অভিনেত্রীর আন্ধেরির বাড়িতে পৌঁছায় ফরেনসিক বিশেষজ্ঞ দল। তল্লাশি চালানো হয় ঘরের বিভিন্ন অংশে। গৃহকর্মী, রাঁধুনি ও পরিচালকদের জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও পুলিশ জানিয়েছে, এটি রুটিন তদন্তের অংশ, তবে শেফালির আকস্মিক মৃত্যুকে ঘিরে ‘রহস্যের গন্ধ’ পাচ্ছেন অনেকে।

প্রতিবেশীদের কথায়, “মৃত্যুর আগের দিন সন্ধ্যায়ও স্বামী ও পোষ্যকে নিয়ে হাঁটতে বেরিয়েছিলেন শেফালি। হাসিখুশি চেহারায় একটুও উদ্বেগের ছাপ ছিল না।” এই হঠাৎ মৃত্যুতে মর্মাহত বন্ধুবান্ধব ও ফ্যানেরা। শেফালির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মুম্বই পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তাঁর মৃত্যু নিছক স্বাস্থ্যজনিত, না কি এর পিছনে অন্য কোনো ‘ফ্যাক্টর’ কাজ করেছে, তা নিয়েই চলছে জোর তদন্ত। আরও পড়ুন: পরকীয়ায় স্ত্রী! শুধুমাত্র সন্দেহের বশে শেষ দুটি জীবন

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...