Monday, April 6, 2026

দিল্লির হাসপাতালে মৃত্যু ভারতে আইসিসের মাথা জঙ্গি সাকিব নাচানের 

Date:

Share post:

মস্তিষ্কে প্রবল রক্তক্ষরণের জেরে ইসলামিক স্টেটের অন্যতম কুখ্যাত জঙ্গি সাকিব নাচানের (Saquib Nachan) মৃত্যু হয়েছে, দিল্লির হাসপাতালে। নিষিদ্ধ স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া (সিমি)-র প্রাক্তন পদাধিকারী এই জঙ্গিকে ভারতে আইসিসের মাথা (ISIS india head)বলে ধরা হতো। ২০২৩ সাল থেকে তিহার জেলে বিচারাধিন বন্দি ছিল সাকিব। মঙ্গলবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেলে মৃত্যু হয়েছে ৫৭ বছরের জঙ্গি নেতার।

দিল্লির সফদরজং হাসপাতালের (Safdarjung Hospital, Delhi ) চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতাল ভর্তি হওয়ার কিছুক্ষণ পরেই মস্তিষ্কে রক্তক্ষরণ হয় সাকিবের। শনিবার সকাল থেকে অবস্থার অবনতি হতে শুরু করে। এরপর সন্ধ্যায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।নয়ের দশকের শেষের দিকে এবং ২০০০ পরবর্তী সময়ে ‘সিমি’তে প্রবীণ নেতা হিসাবে ক্ষমতা বাড়ছিল সাকিবের। ২০০২ এবং ২০০৩ সালে মুম্বইয়ে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় তার নাম উঠে আসে। তাকে গ্রেফতার করা হলেও দশ বছর পর ২০১৭ সালে জেল মুক্তি হয়। এরপর দিল্লি ও মহারাষ্ট্রে আইসিসের জঙ্গি কার্যকলাপের তদন্তে নেমে জাতীয় তদন্তকারী সংস্থা NIA সাকিবকে গ্রেফতার করে। এই থেকে তিহার জেলেই বন্দি ছিল এই সন্ত্রাসবাদী নেতা।

 

Related articles

বেনজির! ফুলের মালা পরিয়ে মেয়ের ডিভোর্স উদযাপন বাবার

বিয়ে উদযাপনের সঙ্গে এখন নতুন ট্রেন্ড ডিভোর্স উদযাপন (Divorce Celebration)! বিদেশে এইরকম ঘটনা আকছার ঘটে থাকলেও এদেশে নতুন।...

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...